সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০২ জানুয়ারী ২০২৫ ২১ : ৪০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: নীতীশের 'ইন্ডিয়া' জোটে ফেরার সম্ভাবনা ফের উস্কে দিয়েয়েছিলেন জেডিইউ প্রধান লালু প্রসাদ যাদব। দিন কয়েক আগেই আবারও বলেছিলেন নীতীশ কুমারের জন্য 'দরজা সর্বদাই খোলা' রয়েছে। তাহলে কী ফের পুরনো বন্ধুর হাতই ধরবেন বিহারের মুখ্যন্ত্রী? এই জল্পনা যখন চর্চায় তখন মুখ খুললেন জেডিইউ প্রধান নীতীশ কুমার। সাংবাদিকদের প্রশ্ন শুনেই হাত জোড় করেন মুখ্যমন্ত্রী। এরপরই মসকরা করে বলেন, "কী বলছেন?"
বিহারে বিধানসভা ভোটের পারদ চড়ছে। এর মাঝেই লালু বলেছিলেন, "নীতীশ কুমারের জন্য আমাদের দরজা খোলা আছে। তারও দরজা খুলে দেওয়া উচিত। এতে উভয় পক্ষের মানুষের চলাচল সহজতর হবে।" আরজেডি প্রধানের এই বক্তব্য বিহারে আরেকটি জোটের সম্ভাবনা সম্পর্কে জল্পনাকে উস্কে দিয়।
লালু অবশ্য নীতীশকে খোঁচা দিতেও ছাড়েননি। 'পল্টুরাম' নীতীশের তরফে অশান্ত জোটের ইতিহাস স্মরণ করিয়ে দিয়েছিলেন। উল্লেখ্য, জনতা দলের (ইউনাইটেড) নেতা নীতীশ কুমার গত দশবছরে দু'বার আরজেডি-র সঙ্গে জোট বেঁধেছিলেন,পরে ২০২৪ সালে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ-তে পুনরায় যোগদান করেন।
বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব অবস্য বাবা লালু প্রসাদের প্রস্তাবকে উড়িয়ে দিয়েছেন। দাবি করেন ওইসব মন্তব্য সংবাদ মাধ্যমের কৌতূহল মেটাতে করা হয়েছিল। বিহারের নতুন রাজ্যপাল আরিফ মহম্মদ খানের শপথগ্রহণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তেজস্বী যাদব বলেন, "তিনি (লালু যাদব) আর কী বলবেন? তিনি কেবল আপনার প্রশ্নের উত্তর দিয়েছেন।" তেজস্বী যাদব অবশ্য যোগ করেছেন যে, নতুন বছর নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ সরকারের শেষের সাক্ষী হবে। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার স্বাধীনভাবে রাজ্য পরিচালনায় কোনও সিদ্ধান্তই নিতে ব্যর্থ।
কেন্দ্রীয় মন্ত্রী ও জেডি(ইউ) নেতা লালন সিং লালু যাদবের মন্তব্য উড়িয়ে বলেছেন, "এনডিএ শক্তিশালী। জেডি (ইউ) এবং বিজেপি একত্রিত। এটা একটি স্বাধীন দেশ মানুষ যা খুশি বলতে পারে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?