সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Gujarat CID may summon this Indian opener and other 3 Gujarat Titans players over 450 crores ponzi scam

দেশ | ৪৫০ কোটির আর্থিক তছরুপ! ভারতীয় দলের তরুণ ওপেনারকে ডাকতে পারে সিআইডি

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০২ জানুয়ারী ২০২৫ ২১ : ২৩Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: প্রায় ৪৫০ কোটি টাকার আর্থিক তছরুপে জড়িত থাকার অভিযোগে ভারতীয় ক্রিকেট দলের তরুণ ওপেনার শুভমন গিলকে তলব করতে পারে গুজরাত সিআইডি। এর পাশাপাশি তলব করা হতে আইপিএলের দল গুজরাত টাইটানসের তিন খেলোয়াড় সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া এবং মোহিত শর্মাকে তলব করতে পারে সিবিআই।

সিআইডি সূত্রে খবর, পনজি স্কিমে আর্থিক প্রতারণার দায়ে ভূপেন্দ্রসিং জালা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জেরা করেই ওই চার ক্রিকেটারের নাম উঠে এসেছে। জেরায় ভূপেন্দ্রসিং জানিয়েছেন, গুজরাত টাইটানসের অধিনায়ক শুভমান এবং বাকি খেলোয়াড়েরা বিনিয়োগ করেছিলেন ওই চিটফানডে। কিন্তু কারও টাকাই ফেরত দিতে পারেননি ভূপেন্দ্র। সিআইডি সূত্রে খবর, প্রায় দুই কোটি টাকা বিনিয়োগ করেছিলেন শুভমান। বাকি খেলোয়াড়দের বিনিয়োগের অঙ্কটা বেশ কম। বর্তমানে বর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে অস্ট্রেলিয়াতে রয়েছেন গিল। সেখান থেকে ফিরলেই তাঁকা ডাকা হতে পারে বলে জানিয়েছে সিআইডি।

গুজরাত জুড়ে চিটফান্ডের জাল পেতে বসেছিলেন ভূপেন্দ্র। তাঁকে পনজি স্কিমের 'কিংপিন' উল্লেখ করেছে সিআইডি। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, প্রায় ৪৫০ কোটির আর্থিক প্রতারণা করেছেন ভূপেন্দ্র। গুজরাতের তালোদ, হিম্মতনগর, ভদোদরাকে অফিস খুলে বিনিয়োগকারীদের থেকে টাকা তুলতেন তিনি। 

ডেপুটি ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ (সিআইডি-ক্রাইম) পরিক্ষিতা রাঠৌড় জানিয়েছেন, বিজি ফিনানশিয়াল সার্ভিসেস নামক একটি সংস্থা খুলে বিনিয়োগকারীদের থেকে টাকা তোলা হতে। প্রতিশ্রুতি দেওয়া হত মোটা রিটার্নের। সেই টাকা দিয়ে প্রায় ১০০ কোটির স্থাবর এবং অস্থাবর সম্পত্তি করেছেন ভূপেন্দ্র। গত ২৭ ডিসেম্বর মেহসানা জেলা থেকে গ্রেপ্তার করা হয় ভূপেন্দ্রকে। গ্রেপ্তার করা হয়েছে আরও ৭ জনকে। ৪ জানুয়ারি পর্যন্ত সিআইডি-র হেফাজতে থাকবেন তিনি।  

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া