সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | নববর্ষে কাছাকাছি কাকা-ভাইপো! মিশে যাওয়ার ডাক দুই শিবিরেই! এনসিপি-তে 'খেলা' শুরু?

RD | ০২ জানুয়ারী ২০২৫ ২১ : ০৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: এনপিসি নিয়ে কাকা-ভাইপোর লড়াই, সম্প্রতি এটাই ছিল মহারাষ্ট্রে অন্যতম আলোচ্য বিষয়। ভোট মিটছে। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন কাকা শরদ পাওয়ার ও ভাইপো অজিত। তাঁদের ফোনে দীর্ঘক্ষণ কথা হয়েছে। এই শুভেচ্ছা বিনিময়ের সুবাদেই এবার এনসিপি-র দুই শিবিরই ফের কাছাকাছি আসছে বলে খবর। কাকা-ভাইপোর এনসিপি মিশে যাবে কি না তা নিয়েই এখন জোর জল্পনা।

কাকা-ভাইপোকে মিলিয়ে দিতে সক্রিয় অজিত পাওয়ারের মা তথা শরদ পাওয়ারের বৌদি আশা পাওয়ার। বুধবার বর্ষবরণের দিন তিনি গিয়েছিলেন মন্দির শহর পান্ধারপুরে। সেখানে বিথল-রুক্মণী মন্দিরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের আশা বলেছেন, "নির্বাচন হয়ে গিয়েছে। এখন আর লড়াই কীসের। এখন দুই এনসিপি এক হয়ে যাক। নতুন বছরে কাকা-ভাইপোকে পাশাপাশি দেখতে চাই। দেবতার কাছে আমার এটুকুই প্রার্থনা।"

এরপরই  অজিত পাওয়ারের এনসিপি-র নেতা প্রফুল প্যাটেল বলেছেন, "শরদ পাওয়ার আমাদের কাছে দেবতাসম। তাঁকে আমরা সকলে শ্রদ্ধা করি। পাওয়ার পরিবার যদি মিলে যায়, তার চেয়ে ভাল কিছু আর হতে পারে না। আমি নিজেকে পাওয়ার পরিবারেরই একজন মনে করি।"  আরেক এনসিপি নেতা এবং মহারাষ্ট্রের মন্ত্রী নরহারি জিরওয়াল বলেছেন, "আমরা যন্ত্রণা অনুভব করি (এনসিপিতে বিভক্তির কারণে), কারণ আমরা শারদ পাওয়ারকে অত্যন্ত সম্মান করি। আবার সব এক হয়ে গেলে তা কর্মীদের জন্য খুব সুখের হবে।"

এই ইস্যুতে প্রকাশ্যে শরদ পাওয়ার এখনও কোনও মন্তব্য করেননি। মেলেনি তাঁর শিবিরের কোনও নেতার বক্তব্যও।

নির্বাচন কমিশন ভাইপোর এনসিপি-কেই মূল দল বলে আগেই স্বীকৃতি দিয়েছিল। এরপর গত নভেম্বরে মহারাষ্ট্রের বিধানসভা ভোটে দুই এনসিপি-র শক্তি পরীক্ষায় কাকা শরদকে বড় ব্যবধানে পর্যদুস্ত করেছিলেন ভাইপো অজিত। অজিতের এনসিপি-র বিধায়ক সংখ্যা ৪১। অন্যদিকে, শরদ পাওয়ারের দল (এনসিপি-শরদ পাওয়ার) মাত্র দশটি আসন পেয়েছে। 

শরদ-অজিত এক হলে চিন্তা বাড়বে বিজেপির? মহারাষ্ট্রে একক সংখ্যাগরিষ্ঠতা মেলেনি বিজেপির। ফলে অজিত পাওয়ারের এনসিপি ও একনাথ শিন্ডের শিবসেনার (৫৬ আসন) সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করচেন দেবেন্দ্র ফড়নবিস। দুই এনসিপি মিলে গেলে শিবসেনার সঙ্গে তাদের ফারাক কমে হবে মাত্র পাঁচ। ফলে দর কষাকষিতে অজিত বাড়তি সুবিধা পেতে পারেন। সরকার ও জোটের সমীকরণ নিয়ে তাই ভাবতেই হচ্ছে বিজেপিকে। 

কতটা চাপে বিরোধী 'মহা বিকাশ আগারি' জোট? উদ্ধব ঠাকরে ইতিমধ্যেই একলা চলার ভাবনায়। কাকা-ভাইপোর দল মিশে গেলে স্বভাবতই বিরোধী জোটের ভবিষ্যৎ নিয়েও সংশয় দেখা দিতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া