সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ০২ জানুয়ারী ২০২৫ ১৯ : ৩৭Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : ইন্দোনেশিয়ার সঙ্গে বিরাট চুক্তি করল ভারত। এবার থেকে সেখানে ১০ লক্ষ মেট্রিক টন চাল রপ্তানি করা হবে। তবে এই চাল বাসমতি চাল নয়। বুধবার এমনটাই জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। কেন্দ্রীয় সরকার মনে করছে চালের রপ্তানি যদি বাড়ে তাহলে দেশে কৃষকদের আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে। তাই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
২০২৩ সালে দেশের চাল বিদেশে রপ্তানি করার উপর বেশ খানিকটা নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্রীয় সরকার। দেশের মধ্যে যাতে খাদ্যের অভাব না থাকে সেদিকে জোর দিতেই এই পদক্ষেপ গ্রহণ করেছিল কেন্দ্র্। তবে ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে এই সিদ্ধান্ত বেশ খানিকটা শিথিল করা হয়। ভারত বর্তমানে বিশ্বের সবথেকে বড় চাল রপ্তানিকারক দেশ। তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে বসে থাকে বিশ্বের অনেক দেশ। তাই এবার সেই দেশগুলির মুখেও হাসি ফুটবে।
২০২৩-২৪ অর্থবর্ষে ভারত ৮৫২.৫২ মিলিয়ন ডলার চাল রপ্তানি করেছে। এর আগে বিশ্বের ১৪০ টি দেশে ভারত চাল রপ্তানি করত। এই দেশগুলির মধ্যে প্রধান রয়েছে আফ্রিকা, দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্য। ২০২২ সালের হিসাব অনুসারে ভারত বিশ্বের ৪০ শতাংশ চাল রপ্তানিকারক দেশ ছিল। সেবারে ২২.৩ মিলিয়ন মেট্রিক চাল রপ্তানি করা হয়েছিল।
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, ভারতের কৃষিক্ষেত্রে ৩.৫ থেকে শুরু করে ৪ শতাংশ বৃদ্ধি হয়েছে। আগামীদিনে এই হার আরও বাড়বে। নতুন বছরের শুরুতে এই ভাল খবরে নতুন করে হাসি ফুটবে কৃষিক্ষেত্রে। চলতি বছরে এই হার আরও বাড়বে বলেও আশাপ্রকাশ করেছেন কৃষিমন্ত্রী। দেশের কৃষকদের বর্তমান অবস্থা নিয়ে সন্তোষপ্রকাশ করেছে আরবিআইও।
আরবিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, দেশে খারিফ শস্য চাষ গতবছরে বেশ ভাল হয়েছে। সেখানে স্টকে থাকা চালেও ভাল দাম পেয়েছেন কৃষকরা। এরফলে খাদ্যসুরক্ষা নিয়ে কেন্দ্র সরকার অনেকটাই নিশ্চিন্ত হয়েছে। এরপর দেশের চাল যদি বিদেশের বাজারে রপ্তানি বাড়ে তাহলে সেটা সকলের পক্ষে আরও মঙ্গলজনক হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?