রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০২ জানুয়ারী ২০২৫ ১৯ : ২৪Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: তিনি নিজে বারবার বলেছেন, যে কোনও দিন, যে কোনও সময় সাধারণ মানুষের পাহারাদার হয়ে সর্বদা রয়েছেন তিনি। বছরের শুরুতেই তাঁর প্রশাসনিক বৈঠক দেখে সেকথাই মনে হচ্ছে। এদিন প্রথমেই মমতা আলোচনা করলেন সরকারি জমি জবর দখল প্রসঙ্গে। সাম্প্রতিক সময়ে রাজ্যের নানা জায়গা থেকে বারবার জমি জবর-দখলের অভিযোগ উঠে এসেছে। এদিন মমতা সাফ জানালেন, জমি জবর দখল করে যাতে আর কেউ পার না পেয়ে যান, যে অবৈধ কাজ করেছেন, আর যাঁরা তাতে মদত দিচ্ছেন কড়া নজর সবদিকে। প্রয়োজনে শীর্ষ স্তরের আমলাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাফ বার্তা দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
শুরুতেই মমতা বলেন, ইতিমধ্যে যেসব সরকারি জমি জবর-দখলের ঘটনা ঘটে গিয়েছে, তার যেন আর পুনরাবৃত্তি না ঘটে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘আমি পরিস্কার বলছি, সরকারের জমি জবর দখল নতুন করে যেন না হয়। হলে, এলাকার এসপি, আইসির বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে, বাদ যাবেন না বিডিওরাও।‘ একই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন, পঞ্চায়েত স্তর থেকে কাউন্সিলর, মন্ত্রী, ডিএম রেয়াত নয় কাউকে।
মমতা এদিন বলেন, কেউ যদি মনে করেন নিজের স্বার্থে জায়গা দিয়ে দেবেন, তাও সহ্য করবেন না তিনি। জমি জবর দখল প্রসঙ্গে পঞ্চায়েত, আরবান, মিউনিসিপ্যালটি এবং অন্যান্য বিভাগগুলিকে সতর্ক করলেন। অবৈধ ভাবে যেসব জমি ইতিমধ্যে দখল হয়ে গিয়েছে, সেগুলির জন্য আজকের বৈঠকেই নয়া পলিসি গঠনের কথা বলেন। নিজের পর্যবেক্ষণের কথা উল্লেখ করে জানান, ‘অনেকেই বাইরে থেকে আসছে। সরকারি জমির উপর ফ্ল্যাট তৈরি করছে, বেআইনি ভাবে, এবং ফ্ল্যাটগুলিকে বিক্রি করে বাইরে চলে যাচ্ছে। তাকে যেখান থেকে পারো ধরে আনো। একই সঙ্গে জমি মিউটশন কে দিল, বহুতলের অনুমতি কে দিল, তাঁদের বিরুদ্ধেও তৎপরতার সঙ্গে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশকে।
এই ধরনের কাজে আর্থিক জরিমানা হবে বলেও জানান মমতা। বেআইনি ভাবে যাঁরা কমার্শিয়াল ফ্ল্যাট বানিয়েছে একশ শতাংশ আর্থিক জরিমানা দেবেন, যাঁরা ফ্ল্যাট বানিয়ে অন্যত্র চলে গিয়েছেন, ইডি সিবিআইয়ের মতো সম্পত্তি ক্রোক করতে হবে প্রয়োজনে, সেই নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।।
বারবার উঠে আসা নানা অভিযোগের মাঝে দাঁড়িয়ে মমতা বছরের শুরুতেই বুঝিয়ে নিলেন, নতুন বছরে তিনি কোনওভাবেই আর রেয়াত করবেন না এই বিষয়ের কোনও অভিযোগ। সাফ বললেন, নেতা, মন্ত্রী থেকে আমলা, যেই জড়িত থাক না কেন, ব্যবস্থা গ্রহণ হোক দ্রুত। এদিন তিনি বলেন, 'আমি যদি করে থাকি আমাকেও ব্ল্যাকলিস্টেট করো।‘ আগের কোনও অফিসার যুক্ত থাকলে, তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের কথা বলেন। জবর দখলের বিষয়ে অ্যাকশন নেওয়ার কমিটিতে নেতৃত্ব দেবেন নন্দিনী চক্রবর্তী। প্রতিটি দপ্তরের জন্য অ্যাপ গঠনের নির্দেশও দেন তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?