মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ০২ জানুয়ারী ২০২৫ ১৯ : ০৩Moumita Ganguly
আজকাল ওয়েবডেস্কঃ শীত হাজির। ঠান্ডার আঁচ বেশ ভালই অনুভূত হচ্ছে। ত্বকও তাই জানান দিচ্ছে। ত্বকের সর্বত্রই টান ধরা, শুষ্কতা শুরু হয়ে গেছে। খসখস করছে ও টানটান ভাব মনে হচ্ছে। এই সময়ে ত্বকের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। না হলে হতে পারে একাধিক সমস্যা। ত্বক ফেটে কুঁচকে যাওয়া , রুক্ষ ও নিষ্প্রাণ হয়ে যায়। শীতকালে ত্বকের মধ্যেকার জলীয়ভাগ কমে যাওয়ার কারণেই এই সমস্যাগুলি দেখা যায়। ঠান্ডায় সাধারণত জল খাওয়াও কম হয়। তাই ত্বক ডিহাইড্রেটেড হয়ে যায়। আবার অফিস থেকে ফিরেই ত্বক বড্ড বিবর্ণ ও নিষ্প্রাণ দেখায়। সারাদিনের ব্যস্ততায় সঠিকভাবে ত্বকের পরিচর্যা করা তখন অসম্ভব মনে হয়। ত্বকের এই অবস্থাকে বদলে দিতে ঘরোয়া টোটকায় ভরসা রাখুন। জেনে নিন কীভাবে বানাবেন এই ঘরোয়া নাইট ক্রিম যা আপনার ত্বকের উজ্জ্বলতা বজায় রেখে সৌন্দর্য বাড়িয়ে দেবে নিমেষেই।
একটি গোটা বিটের খোসা ছাড়িয়ে গ্ৰেট করে নিন। তার থেকে নিংড়ে রস বের করে নিন। এই বিটের রসে দু'চামচ অ্যালোভেরা জেল, এক চামচ করে গ্লিসারিন, গোলাপ জল ও আমন্ড অয়েল দিন। সঙ্গে দুটো ভিটামিন ই ক্যাপসুল কেটে দিয়ে দিন। খুব ভাল করে মিশিয়ে নিন। একটি ছোট কনটেইনারে রেখে দিন প্রায় ১৫দিন। রোজ রাতে ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে ধুয়ে এই ক্রিম মেখে ঘুমোতে যান। ত্বকের সমস্ত দাগছোপ, বলিরেখা ও শ্যামলা ভাব দূর হবে। ত্বক হবে উজ্জ্বল ও মসৃন।
ভিটামিন ও অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর বিট বলিরেখা দূর করতে, দাগছোপ কমাতে সাহায্য করে। চোখের তলায় কালচে দাগও দূর করে এটি। ঠোঁটের কালচে দাগ দূর হতে পারে বিটের গুণে। ত্বক আর্দ্র রাখতে, প্রদাহ কমাতে ও ত্বকের ছোটখাটো সংক্রমণ রুখতেও এটি কার্যকর। আমন্ড অয়েলের মধ্যে ভিটামিন এ এবং ই, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং জিঙ্ক রয়েছে। এসব উপাদানগুলো ত্বকে নতুন কোষ উৎপাদনে এবং কোষকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। পাশাপাশি আমন্ডের মধ্যে থাকা পুষ্টি ত্বকের বার্ধক্যের প্রক্রিয়াকে ধীর করে দেয়। ব্রণর সমস্যায় ভুগলে, সেখানেও চমৎকার ফল এনে দেয় আমন্ডের তেল। দাগছোপ থেকে মুক্তি পেতেও আপনি আমন্ডের তেল ব্যবহার করতে পারেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?