মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

this home made natural syrup can prevent dry cough and cold

লাইফস্টাইল | শীত পড়তেই বাড়ির সকলে শুকনো কাশিতে নাজেহাল? ঘরোয়া এই সিরাপেই হবে কফের দফারফা, মিলবে স্বস্তি

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ০২ জানুয়ারী ২০২৫ ১৮ : ৩৬Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্কঃ শীতকালে ঠাণ্ডার দাপট বাড়তে থাকলে মাথাচাড়া দেয় একাধিক রোগও। এই মরশুমে ঠাণ্ডা উপভোগ করার পাশাপাশি পরিবেশে ভাইরাস, ব্যাকটেরিয়া ও ছত্রাকের আধিক্যও বাড়ে।তাই এই সময় নানা ছোট-বড় সংক্রমণের ঝুঁকিও থেকে যায়। বাড়ে ঘরে ঘরে জ্বর, সর্দি-কাশির দাপটও।
চিকিৎসকের পরামর্শ মেনে প্যারাসিটামল ও অ্যান্টিবায়োটিক খাচ্ছেন অনেকেই। তাতে জ্বর হয়তো সেরে গিয়েছে। কিন্তু কাশি? তাকে তো বাগে আনা যাচ্ছে না কোনও মতে। উলটে কাশতে কাশতে রাতের ঘুম উড়ছে বড় থেকে ছোট সকলের। তাহলে একবার ঘরোয়া টোটকাতেই ভরসা করে দেখুন। নিমেষে দূরে পালাবে সর্দি-কাশি। জেনে নিন কীভাবে বানাবেন এই ভেষজ সিরাপ।

একটি বড় আদা ও কাঁচা হলুদের টুকরোকে গ্ৰেট করে নিন। ব্লেন্ডারে ৪-৫টি এলাচের খোসা ছাড়িয়ে দানাগুলো দিয়ে দিন। সঙ্গে বেশ কিছু গোটা গোলমরিচ, হাফ চামচ বিট নুন ও গ্ৰেট করে রাখা কাঁচা হলুদ ও আদাকে দিয়ে ব্লেন্ড করে নিন। প্যানে এক কাপ জল দিয়ে ফুটতে দিন। ফুটতে শুরু করলে গুড়ের বড় সাইজের টুকরো দিয়ে দিন। অল্প আঁচে নাড়তে থাকুন। গুড় সম্পূর্ণ গলে গেলে ব্লেন্ড করা উপকরণগুলো দিয়ে দিন। এয়ারটাইট কন্টেনারে ভরে রাখুন। এই মিশ্রণটি আপনি ১৫দিন রেখে দিতে পারবেন। সকালে খালি পেটে ও রাতে ঘুমোতে যাওয়ার আগে এক চামচ এই ঘরোয়া সিরাপ বাড়ির বাচ্চা থেকে শুরু করে সব বয়সের সবাই খেতে পারেন। যার কোনও পার্শপ্রতিক্রিয়া নেই।

প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে আদার মধ্যে। তার ফলে এই উপকরণ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সহজে অসুস্থ হয়ে যাবেন না আপনি। রোগ-সংক্রমণ, অ্যালার্জি, ঘনঘন সর্দি লেগে যাওয়ার সমস্যা থেকে দূরে থাকবেন। আমাদের সারা শরীরের বিভিন্ন অংশে রক্তের সরবরাহ সঠিক ভাবে বজায় রাখে আদার মধ্যে থাকা বিভিন্ন উপকরণ। দ্রুত সুস্থ হতেও সাহায্য করে। কাঁচা আদা খেতে পারলে সবচেয়ে ভাল। হলুদে মজুত কারকিউমিনের অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-অক্সিড্যান্ট উপাদান বিভিন্ন ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে খাদ্যনালীকে বাঁচায়। এছাড়াও এটি খাদ্যনালীর প্রদাহের সম্ভাবনা কমায়। শরীরের ইমিউনিটি বাড়ায় ও সর্দিকাশি থেকে আরাম দেয়। এছাড়া হলুদে থাকা কারকিউমিন ইনফ্লুয়েঞ্জা, সর্দি -কাশি কমাতে সাহায্য করে।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া