বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৬ ডিসেম্বর ২০২৩ ২২ : ১১Riya Patra
বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি: মনরেগা ইস্যুতে আজও সরগরম সংসদ ভবন চত্ত্বর। লোকসভায় দেওয়া প্রশ্নের জবাব অস্বীকার করলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। বুধবার তৃণমূল সাংসদ দেবের লিখিত প্রশ্নে তিনি নিজেই যে পরিসংখ্যান দিয়েছিলেন, তাতে দেখা গিয়েছে ভুয়ো জব কার্ডের নিরিখে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। যদিও আজ সেই জবাব অস্বীকার করলেন নিরঞ্জন জ্যোতি। প্রথমে কোনওভাবেই এই জবাবের সত্যতা মানতে রাজি হননি তিনি। পরে সাংবাদিকরা তাঁকে জবাবের লিখিত নথি দেখালে তিনি বলেন, এই জবাব সংশোধন করা হবে।
নিরঞ্জন জ্যোতির পাশাপাশি গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংও এই জবাবকে গুরুত্ব দিতে চাননি। তিনি বলেন, "মনরেগার বিষয়টি একটি নিরন্তর প্রক্রিয়া। কেউ চলে যান, কেউ বদলি হয়ে যান। সেই জন্য এমনটা হয়ে থাকতে পারে। এই বিষয়টিকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই।" সংসদে দেওয়া প্রশ্নের জবাব একটি রেকর্ড নথি। সেটি কীভাবে বদল করা যায়, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তৃণমূলের লোকসভার নেতা সুদীপ ব্যানার্জি বলেছেন, সংসদে একবার জবাব পেশ হয়ে গেলে, সেটা সংসদেরই নথি হয়ে যায়। চাইলেই কেউ সেটির পরিবর্তন করতে পারেন না। বিজেপি যদি মনে করে থাকে যে, এটা করবে তাহলে সেটা ভুল। এইভাবে কথায় কথায় ডিগবাজি খাওয়াই বিজেপির স্বভাব।"
মনরেগাকে এই অধিবেশনে তাদের সবচেয়ে ইস্যু বলে মনে করছে তৃণমূল। রাজ্যসভায় অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় মনরেগা ইস্যুতে সরব হন অবীররঞ্জন বিশ্বাস, শান্তনু সেন। মনরেগা নিয়ে মঙ্গলবার গিরিরাজ সিং এবং সুদীপ ব্যানার্জির আলাদা কথা হয়। সেখানেই গিরিরাজ সিং, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বৈঠকের প্রস্তাব দেন। যদিও বুধবার বিষয়টি অস্বীকার করলেন গিরিরাজ। তিনি বলেন, "একবারেই এরকম কোনও প্রস্তাব দিইনি। সুদীপ ব্যানার্জি ভুল কথা বলছেন।" গিরিরাজ বলেন, "বাংলায় আবাস হোক, মনরেগা হোক যে প্রকল্পই হোক না কেন, যদি তা নিয়ে তদন্তে সন্তুষ্টি না হয়, তাহলে কীভাবে টাকা দেওয়া হবে? আমরা এই বিষয়টিতে আরও পদক্ষেপ করব।" তৃণমূল রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। গিরিরাজের বক্তব্য প্রসঙ্গে সুদীপ ব্যানার্জি বলেন, "আমার মনে হয়, যেহেতু এটা নিয়ে তাঁরসঙ্গে আমার ব্যক্তিগতস্তরে কথা হয়েছে, সেইজন্য হয়ত তিনি চাননি কথাটা প্রকাশ্যে আসুক। তবে আমার মতে, মানুষের স্বার্থে দুই সাংবিধানিক প্রধান আলোচনা, বৈঠক করবেন। সেই বিষয়টি প্রকাশ্যে আনতে অসুবিধা কোথায়?"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?