সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ইপিএফও থেকে ইউপিআই, জিএসটি থেকে শুরু করে ভিসা, ১ জানুয়ারি থেকে সবেতেই আসছে বদল

Sumit | ০১ জানুয়ারী ২০২৫ ২০ : ৪২Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক : ১ জানুয়ারি থেকে বেশ কয়েকটি নতুন নিয়মের সামনে পড়তে হবে সকলকে। যদি সেগুলি আগে থেকে জানা থাকে তাহলে সমস্যা কমবে। আর যদি জানা না থাকে তাহলে সমস্যা বাড়বে। সেখানে প্রভিডেন্ট ফান্ড থেকে শুরু করে এলপিজি, ইউপিআই থেকে শুরু করে জিএসটি সবেতেই বেশ কয়েকটি নতুন নিয়ম মেনে চলতে হবে সকলকে। একবার দেখে নেওয়া যাক কোন নিয়ম মানতে হবে সকলকে।

 


ইপিএফও
১ জানুয়ারি থেকে পেনশন নিয়ে বেশ কয়েকটি নতুন নিয়ম চালু করে ইপিএফও। এবার থেকে চালু হয়ে গিয়েছে সেন্ট্রাল পেনশন পেমেন্ট স্কিম। এরফলে যারা পেনশন পাবেন তারা দেশের যেকোনও ব্যাঙ্কের শাখা থেকে পেনশন তুলতে পারবেন। ফলে তাদের সাময়িক ঝক্কি অনেকটাই কমবে। এর পাশাপাশি আরও একটি বড় পদক্ষেপ হতে চলেছে। দেশের যেকোনও ব্যাঙ্কের এটিএম থেকেই পেনশনভোগীরা নিজেদের টাকা তুলতে পারবেন। ফলে এই ব্যবস্থায় বড় পরিবর্তন সকলের পক্ষে মঙ্গলজনক হবে।

 


জিএসটি
এবার থেকে করদাতারা মাল্টি ফ্যাক্টর অথেনটিকেশনের সামনে পড়বেন। ফলে জিএসটি পোর্টাল অনেক বেশি সহজ হয়ে যাবে। ই ওয়ে বিলের মাধ্যমে অতি দ্রুত জমা দেওয়া যাবে জিএসটি। ১৮০ দিনের মধ্যে যদি নিজেদের কাজ শেষ করতে পারেন তাহলে বেশি ঝামেলা পোহাতে হবে না। 


ইউপিআই এবং কৃষি লোন
আরবিআই একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে এবার থেকে কৃষকরা তাদের ইউপিআই থেকে অনেক বেশি টাকা অনলাইনে পেমেন্ট করতে পারবেন। এটি কার্যকরী হবে ১ জানুয়ারি ২০২৫ থেকেই। এতদিন পর্যন্ত এই টাকার লিমিট যেখানে ছিল ৫ হাজার সেটি এখন বাড়িয়ে করা হয়েছে ১০ হাজার। পাশাপাশি সেন্ট্রাল ব্যাঙ্ক কৃষকদের লোনের টাকা বাড়িয়ে ২ লক্ষ টাকা করা হয়েছে। ফলে দেশের কৃষকরা বাড়তি অগ্রগতি পাবেন।


ভিসা
মার্কিন দেশের ভিসা নিয়ে বেশ কয়েকটি নতুন নিয়ম চালু করা হয়েছে। এই নিয়ম ১ জানুয়ারি থেকেই কার্যকর করা হবে। কাউকে সেদেশের ভিসা দেওয়ার আগে সমস্ত তথ্য আরও ভাল করে খতিয়ে দেখা হবে। এমনকি ভিসার ফি নিয়েও বেশ কয়েকটি নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এইচ ওয়ান বি ভিসার ক্ষেত্রে আগের থেকে অনেক বেশি ছাড় পাবেন সকলে।

 


রান্নার গ্যাসের দাম
কেন্দ্রীয় সরকার ১ জানুয়ারি থেকে ১৯ কেজি বানিজ্যিক গ্যাসের দামে বেশ কিছুটা দাম কমাল। এতদিন যেখানে ১৮১৮.৫০ টাকা দিতে হত সেখানে এবার থেকে ১৮০৪ টাকা দিতে হবে। এই দাম দেশের প্রতিটি বড় শহরেই লাগু হবে। তবে ১৪ কেজির রান্নার গ্যাসের দামে কোনও হেরফের হয়নি। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া