মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০১ জানুয়ারী ২০২৫ ১৯ : ১৭Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: নতুন বছরে শুরু হয়ে গিয়েছে। বিশ্ববাসী বরণ করে নিয়েছে নতুন বছরকে। নানা রীতির মাধ্যমে উদযাপন করা হয় নতুন বছরের প্রথম দিনটিকে। কিন্তু কেন জানুয়ারির ১ তারিখকেই নতুন বছরের শুরু হিসাবে ধরা হয়? কী কারণ রয়েছে এর নেপথ্য? ইতিহাস কী বলছে?
ইতিহাস বলছে, আজ থেকে প্রায় চার হাজার বছর আগে মেসোপটেমিয়া (বর্তমানে ইরাকে অবস্থিত)-তে প্রথম নতুন বছর উদযাপন করা হয়। অনুষ্ঠানটির নাম আকিতু। ১২ দিনব্যাপী এই অনুষ্ঠান পালন করা হয়েছিল। ওই সময় ওই সময়ে নতুন রাজাকে মুকুট পরানো হত কিংবা বিদ্যমান শাসকের প্রতি আনুগত্য প্রকাশ করা হত। সময়কাল ছিল মার্চের আশেপাশে।
ইতিহাস অনুযায়ী, ধর্ম, চাষাবাদ, মহাজাগতিক বিষয়কে মাথায় রেখে নানা সময়ে নতুন বছর উদযাপন করা হত। মিশরে আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা সিরিয়াস যে দিন দেখা যেত সেই দিনটিকে নতুন বছর হিসাবে ধরা হত। জুলাইয়ের মাঝামাঝি এই মহাজাগতিক ঘটনার সঙ্গে অনেক সময় নীল নদের বার্ষিক বন্যার সময়ও মিলে যেত। মিশরে চাষাবাদের জন্য যা গুরুত্বপূর্ণ ছিল। প্রাচীনকাল থেকে চিনে সাধারণত জানুয়ারির মাঝামাঝি অথবা ফেব্রুয়ারির শুরুতে নতুন বছর পালন করত। প্রায় সাড়ে তিন হাজার বছর এই রীতি প্রচলিত ছিল।
খ্রিস্টজন্মের প্রায় ৬৯০ বছর আগে সম্রাট নুমো পম্পিলিস জানুয়ারি মাসকে বছর শুরুর প্রথম মাস হিসেবে ঘোষণা করেন। প্রথমবার ১ জানুয়ারি নতুন বছরের শুরু হিসাবে বিবেচিত হয়েছিল ৪৫ খ্রিস্টপূর্বাব্দে। এর আগে রোমান ক্যালেন্ডার মার্চ মাসে শুরু হত। জুলিয়াস সিজার ক্ষমতায় এসে প্রচলিত ক্যালেন্ডারের বিবর্তন আনেন। শুরু হয় জুলিয়ান ক্যালেন্ডার। সেই ক্যালেন্ডার অনুযায়ী, নতুন বছর শুরু হয়ে ১ জানুয়ারি এবং লিপ ইয়ারও ওই সময় থেকেই শুরু হয়। কিন্তু সিজারিয়ান ক্যালেন্ডারে সৌর বছরের হিসাব ১১ মিনিট বেশি হয়ে যাচ্ছিল।
পঞ্চদশ শতকে জুলিয়ান ক্যালেন্ডারে ১০ দিনের হেরফের ঘটে যায়। এই ভুল ঠিক করতে ১৫৭০ সালে পোপ ত্রয়োদশ গ্রেগরি ১৫৮২ সালে সিজার ক্যালেন্ডারে পরিবর্তন আনেন। পরিবর্তন করা হয় লিপ ইয়ারের নিয়মে এবং জানুয়ারির ১ তারিখ থেকে নতুন বছরের শুরুর দিন বলে ধার্য করা হয়। ইতালি, স্পেন এবং পর্তুগালের মতো দেশগুলি নতুন ব্যবস্থা গ্রহণ করতে দ্রুত উৎসাহ দেখায়। ইংল্যান্ড এবং জার্মানির মতো দেশগুলি ১৮ শতকের শেষ পর্যন্ত এই ক্যালেন্ডার ব্যবহারে অস্বীকার করে। কিছু বিবরণ থেকে জানা গিয়েছে যে ১৭৫২ সালে ইংল্যান্ড নতুন ক্যালেন্ডার গ্রহণ করে। গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণকারী সর্বশেষ ইউরোপীয় দেশ ছিল গ্রিস। তারা ১৯২৩ সালে এই ক্যালেন্ডারকে স্বীকৃতি দিয়েছিল। এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারেই বর্তমান যুগের সর্বসম্মত ক্যালেন্ডার।
ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মায়নামার, ইজরায়েল-সহ এমন কিছু দেশ রয়েছে যেখানে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের পাশাপাশি ঐতিহ্যবাহী প্রাচীন ক্যালেন্ডারও ব্যবহার করা হয়। ভারতে সাকা ক্যালেন্ডার যা চৈত্র মাস (মার্চ) থেকে শুরু হয়। অন্যদিকে, বাংলা ক্যালেন্ডার বৈশাখ মাস (১৫ অথবা ১৬ এপ্রিল) থেকে শুরু হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?