সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০১ জানুয়ারী ২০২৫ ১৫ : ২১Abhijit Das
আজকোল ওয়েবডেস্ক: নতুন বছর ব্যস্ততায় কাটবে দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর। মঙ্গলবার ছ'টি নতুন প্রকল্পের ঘোষণা করলেন কেন্দ্রীয় বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিংহ। এর মধ্যে রয়েছে গগনযানে মহাকাশ মহিলা রোবট পাঠানো এবং আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে সবচেয়ে দামী উপগ্রহ 'নিসার'কে পৃথিবীর কক্ষে পাঠানো।
মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে ২০২৪ সালে মহাকাশ বিজ্ঞানে ভারতের অগ্রগতির তালিকা পেশ করে কেন্দ্রীয় মন্ত্রী জানান, জানুয়ারি মাসে শ্রীহরিকোটার সতীশ ধওয়ন স্পেস সেন্টার থেকে এনভিএস-০২ নামক একটি জিএসএলভি রকেট উৎক্ষেপণ করবে ইসরো। এটি হবে ইসরোর ১০০তম উৎক্ষেপণ। এর পরেই মহাকাশে মহিলা রোবট পাঠাবে ইসরো। গগনযান মিশনের অঙ্গ হিসাবে ‘ব্যোমমিত্রা’ নামের একটি রোবটকে মহাকাশে পাঠাবে দেশ। নভোশ্চরদের নিরাপত্তার দিকটি খতিয়ে দেখার জন্যই রোবটটিকে পাঠানো হবে।
মার্চে উৎক্ষেপণ করা হবে 'নাসা-ইসরো সার' (নিসার) উপগ্রহ। প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা খরচ করে ভারত ও আমেরিকার যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে সবচেয়ে দামী উপগ্রহটিকে। এর সাহায্যে পৃথিবীর প্রতিটি স্থলভাগ এবং জলভাগের উন্নতমানের ছবি তোলা সম্ভব হবে। জিতেন্দ্র বলেন, ''১৯৬৯ সালে ইসরো যখন যাত্রা শুরু করে তখন আমেরিকা চাঁদে মানুষ পাঠিয়ে দিয়েছে। কিন্তু সময় বদলেছে। এখন ইসরো আমেরিকার উপগ্রহ মহাকাশে পাঠাচ্ছে।'' তিনি আরও জানান, ফেব্রুয়ারি বা মার্চে আরও একটি এলভিএম৩-এম৫ উপগ্রহ মহাকাশে পাঠাবে ইসরো। সেটি আমেরিকার এক মোবাইল সংস্থার কাজে লাগবে।
ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেন, ''২০২৫ সাল ইসরোর জন্য বেশ রোমাঞ্চকর হতে চলেছে। আমরা চারটি জিএসএলভি, তিনটি পিএসএলভি এবং একটি এসএসএলভি রকেট উৎক্ষেপণ করব নতুন বছরে।''
গত সোমবার রাতেই মহাকাশে পাড়ি দিয়েছে ইসরোর তৈরি পিএসএলভি-সি৬০ রকেট। এটি ইসরোর ৯৯তম সফল উৎক্ষেপণ ছিল। রকেটটির প্রধান পেলোড হিসাবে ছিল দু’টি মহাকাশযান, স্পেডেক্স ১ এবং ২। পিএসএলভি-সি৬০-এর সফল উৎক্ষেপণে ইসরোর বিজ্ঞানীদের ‘মহাকাশ ডকিং’ মিশনের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?