সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Elephant Tumour passed away due to fatal injury due to the accident

দেশ | 'টিউমার' আর নষ্ট করবে না ফসল, মৃত্যুর কোলে ঢলে পড়ল আহত গজরাজ

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০১ জানুয়ারী ২০২৫ ১৪ : ০৫Abhijit Das

নিতাই দে: এলাকার মানুষের বাড়িঘর সহ মানুষের ধানের খেত ফসলের জমি আর নষ্ট করবে না 'টিউমার'। চার দিন ধরে লড়াইয়ে পর মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ল আহত সেই বন্য হাতিটি। রেললাইন পার হওয়ার সময় দ্রুত গতিতে থাকা ট্রেনের ধাক্কায় আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল 'টিউমার' নামক হাতিটি। চিকিৎসক এবং বনদপ্তরের কর্মীদের সব রকমের প্রচেষ্টার পরও বাঁচানো গেল না তাকে। 

গত শনিবার রাতে খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত শালবাগান এলাকায় লাইন পার হওয়ার ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় হাতিটি। সেই দুর্ঘটনায় তার পিছনের দুটি পা ভেঙে অচল হয়ে গিয়েছিল। ঘটনার দিন রাত থেকেই প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের চিকিৎসকরা হাতিটির চিকিৎসা শুরু করেছিল। অক্লান্ত পরিশ্রমেও বাঁচানো গেল না হাতিটিকে। জানা গিয়েছে, বনদপ্তরের পক্ষ থেকে হাতিটিকে আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্য গুজরাট থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনা হচ্ছিল। হাতিটিকে গভীর জঙ্গল থেকে অন্যত্র সরিয়ে নিয়ে ভালোভাবে যাতে চিকিৎসা পরিষেবা দেওয়া যায় তার জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছিল বনদপ্তরের। আহত 'টিউমার' সেই সুযোগ আর দেয়নি বনদপ্তরকে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে বনদপ্তরে কর্মী এবং তেলিয়ামুড়া মহকুমা সহ পশুপ্রেমীদের মধ্যে সুখের ছায়া দেখা দিয়েছে। 

সোমবার সকাল থেকেই আশপাশের এলাকার বহু মানুষ 'টিউমার'কে দেখতে ভিড় জমিয়েছেন এবং শেষ শ্রদ্ধাও জানান অনেকে। বনদপ্তরের পক্ষ থেকে হাতিটিকে পূজা-অর্চনা করে শেষ শ্রদ্ধা জানানো হয়। এদিন বনদপ্তরের জেলা আধিকারিক অক্ষয় কুমার রোবদে-র উপস্থিতিতে হাতিটিকে ময়নাতদন্ত করে মাটি চাপা দেওয়া হয়। অক্ষয় কুমার জানান, জঙ্গলের যে জায়গাটিতে দুর্ঘটনাটি ঘটেছিল সেটি হাতির চলাচলের রাস্তা। ওই এলাকায় ট্রেনের গতি কম থাকার কথা ছিল। কীভাবে ওই এলাকা দিয়ে দ্রুত গতিতে ট্রেন চলাচল করছে তা তদন্ত করে দেখতে আরপিএফ থানাতে বনদপ্তরের তরফ থেকে একটি মামলা করা হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া