বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | বছরের শুরুতেই চাপ বাড়ছে যাত্রীদের, বাড়ছে দিনের শেষ মেট্রোর ভাড়া

RD | ৩১ ডিসেম্বর ২০২৪ ০৩ : ৩২Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: শেষ বিশেষ মেট্রোর টিকিটের ভাড়া বাড়ছে। নতুন বছরের শুরুর দিন থেকেই কার্যকর হবে টিকিটের বর্ধিত ভাড়া। সোম থেকে শুক্রবার রাত ১০টা ৪০ মিনিটে দমদম এবং কবি সুভাষ থেকে দিনের শেষ বিশেষ মেট্রো ছাড়ে। ওই মেট্রোর টিকিটের ভাড়ার সঙ্গে বাড়তি বাড়তি ১০ টাকা করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।  

রাতের যাত্রীদের কথা বিবেচনা করে দমদম এবং কবি সুভাষের মধ্যে রাত ১০ টা ৪০ মিনিটে দুই প্রান্ত থেকে একটি করে বিশেষ মেট্রো ছাড়ে। কিন্তু, তাতে যাত্রী সংখ্যা তুলনামূলক অমেকটাই কম হয়। ফলে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। নভেম্বর মাসের শেষে এই ঘোষণা করা হলেও তা স্থগিত হয়েছিল। তবে তখনই জানানো হয়েছিল, কর্তৃপক্ষ জানিয়েছিল, প্রযুক্তিগত কারণে ভাড়াবৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত রাখা হচ্ছে। পরে এই সিদ্ধান্ত কার্যকরের কথাও জানিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ।

মঙ্গলবার মেট্রোর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, রাতের বিশেষ মেট্রোয় যাত্রী সংখ্যা কম। সেকথা মাথায় রেখেই মূলত ভাড়ার সঙ্গে অতিরিক্ত ১০ টাকা নেওয়া হবে যাত্রীদের কাছ থেকে। অর্থাৎ, দমদম থেকে শোভাবাজার পর্যন্ত মেট্রো ভাড় ১০ টাকা। এবার দিনের শেষ বিশেষ মেট্রোয় চড়লে যাত্রীদের দিতে হবে ২০ টাকা। ১৫, ২০ এবং ২৫ টাকা ভাড়া ক্ষেত্রেও একইভাবে ভাড়া বাড়বে।

ভাড়া বৃদ্ধির জেরে নিঃসন্দেহে যাত্রীদের উপর বোঝা বাড়ল। তবে মেট্রো কর্তৃপক্ষের আশ্বাস, এই সিদ্ধান্ত পরে পর্যালোচনা করা হবে। 

 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া