বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | মহাকাশে বসে ১৬ বার নববর্ষের সূর্যোদয় দেখবেন সুনীতা উইলিয়ামস! কেন জানেন?

RD | ৩১ ডিসেম্বর ২০২৪ ০৩ : ০২Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক মহাকাশ স্টেশন অর্থাৎ আইএসএস-এ থাকা মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ইংরেজি নববর্ষে ১৬ বার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পাবেন। আইএসএস-এর এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লেখা হয়েছে, "২০২৪ শেষ হওয়ার সঙ্গেই  আইএসএস-এর ৭২ জন ক্রু নতুন বছরে ৮ জোড়া সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পাবে৷ এখানে কক্ষপথ থেকে বছরের পর বছর ধরে চিত্রিত বেশ কয়েকটি সূর্যাস্ত দেখা গিয়েছে৷"

 

ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নভোচারী সুনিতা উইলিয়ামস চলতি বছরের ৬ জুন থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রয়েছেন। স্পেস স্টেশনে প্রায় সাত মাস ধরে আটকে রয়েছেন সুনীতা উইলিয়ামস। প্রতিদিন তাঁরা ১৬ বার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখেন। এটা কীভাবে সম্ভব? 

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৃথিবী থেকে প্রায় ২৬০ মাইল অর্থাৎ প্রায় ৪১৮ কিলোমিটার উপরে রয়েছে। সর্বক্ষণ পৃথিবীর চারপাশে প্রায় ১৭,৫০০ মাইল প্রতি ঘণ্টা অর্থাৎ ২৮,১৬০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঘুরছে। এর গতি সেকেন্ডে ৫ মাইল (৮ কিলোমিটার প্রতি সেকেন্ডে)। মহাকাশ স্টেশনের গতি অনুমান করলে বোঝা যায় যে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি প্রতি মাত্র ৯০ মিনিটে পৃথিবীর চারপাশে একবার করে ঘুরে চলেছে। ফলে মহাকাশ স্টেশনটি একদিনে ১৬বার পৃথিবীর চারদিকে ঘোরে। এই কারণেই, মহাকাশ স্টেশনে বসবাসকারী নভোচারীরা একদিনে ১৬বার সূর্যোদয় এবং ১৬বার সূর্যাস্ত দেখতে পান।

৪ জুন বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে মহাকাশে গিয়েছিলেন সুনীতা উইলিয়ামসরা। ২৫  ঘন্টা পরে সেখানে পৌঁছেছিলেন। এই মিশনের জন্য তাঁকে ৮ দিন মহাকাশ স্টেশনে থাকতে হয়েছিল। নানা ধরনের গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষার পর ১৩ জুন তার পৃথিবীতে ফেরার কথা থাকলেও মহাকাশযানে প্রযুক্তিগত সমস্যার কারণে গত সাত মাস ধরে স্পেস স্টেশনে আটকে রয়েছেন তাঁরা।

এবার স্পেস স্টেশনেই দীপবলি উদযাপন করেছেন এই নভোচারী। দীপাবলির দু'দিন আগে, মার্কিন রাষ্ট্রপতির বাসভবনে দিওয়ালি উদযাপনের দিন সুনীতা উইলিয়ামসের একটি ভিডিও চালানো হয়েছিল। সেখানে তিনি দীপাবলির শুভেচ্ছা জানিয়েছিলেন। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া