সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | সিট কভার ছিঁড়ে চলন্ত ট্রেন থেকে বাইরে ফেলছেন যাত্রী! এ কেমন রিলের নেশা?

RD | ৩১ ডিসেম্বর ২০২৪ ০১ : ৪৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: রিল বানিয়ে লাখ লাখ ভিউয়ের নেশা। এ জন্য ট্রেনে উঠে যা ইচ্ছে তাই করেন বহু কনটেন্ট ক্রিয়েটর। অনেক সময় প্রাণ পর্যন্ত দিতে হয়েছে তাদের। সতর্ক করছে রেল। কিন্তু, হুঁশ ফিরছে কই? সম্প্রতি এক ভাইরাল ভিডিও-তে দেখা গেল চলন্ত ট্রেনে এক যাত্রী সিট কভার ছিঁড়ছেন। তারপর সেগুলি ট্রেনের জানালা দিয়ে বাইরে ফেলে দিচ্ছেন। এসব করতে গিয়ে আবার মুচকি হাসতেও দেখা গেল তাকে। জানা গিয়েছে, ওই ব্যক্তি রিল বানানোর জন্য ওই বীরত্বের কাজ করছিলেন।

এক্স হ্যান্ডেলে ওই ভিডিও পোস্ট করেছেন জনৈক মি. সিনহা। যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ভিডিও ক্যাপশনে মি. সিনহা লিখেছেন, "এই ব্যক্তিই পরে একজন ইউটিউবারের সঙ্গে কথা বলার সময়, সরকারকে দোষারোপ করবেন এবং রেলের খারাপ অবস্থার বিষয়ে নানা অভিযোগ করবেন।" তবে এ নিয়ে রেল এখনও পর্যন্ত কিছু জানায়নি। 

 

কনটেন্ট ক্রিয়েটরদের কড়াভাবেই সতর্ক করেছে রেল। শাস্তিও দেওয়া হয়। কিন্তু, তাতে কী লাভ হচ্ছে? সেই প্রশ্ন উঠছেই।

এর আগে র আগে উত্তর প্রদেশের বস্তি রেলস্টেশনে ভাঙচুর চালাতে দেখা যায় এক যুবককে। লক করা দরজা না খোলায় রাগে অন্ত্যোদয় এক্সপ্রেস ভাংচুর চালানো হয়। ভাইরাল ভিডিও-তে দেখা যায় জানালার কাচ পাথর দিয়ে মেরে ভেঙে দিচ্ছে এক যুবক। 'ঘর কি কালেশ' নামক এক এক্স হ্যান্ডেল থেকে ভিডিও-টি পোস্ট করে লেখা হয়েছে, "মানকাপুর রেলওয়ে স্টেশনে ১৫১০১ অন্ত্যোদয় এক্সপ্রেসের গেট না খোলার কারণে ক্ষুব্ধ যাত্রীরা কোচে পাথর ছুঁড়েছে, যার ফলে কাঁচ ভেঙে গিয়েছে, ট্রেনটি ছাপরা থেকে মুম্বই যাচ্ছিল।"  

 

টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন যে অতিরিক্ত ভিড়ের কারণে অন্ত্যোদয় এক্সপ্রেসে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। তাই ট্রেনের ভিতরের যাত্রীরা অতিরিক্ত ভিড় এড়াতে ভিতরে থেকে কামরার দরজা বন্ধ করেছিল। এই পদক্ষেপ বাস্তি রেলওয়ে স্টেশনে ট্রেনে ওঠার জন্য অপেক্ষারত যাত্রীদের ক্ষুব্ধ করে।

ভাঙচুরের এই ধরনের কাজগুলি কেবল জনসাধারণের সম্পত্তিরই ক্ষতি করে না বরং যাত্রীদের নিরাপত্তার সঙ্গে আপস করে।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া