মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ৩১ ডিসেম্বর ২০২৪ ০১ : ০৮Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: বয়স, অভিজ্ঞতা, অর্থনৈতিক অবস্থান যাই হোক না কেন, মনের অসুখ হতে পারে যে কারও। মানসিক আঘাতের ফলাফল হতে পারে চরম এবং গুরুতর। কিন্তু হতাশা, অবসাদ-কে অনেকে খুব একটা গুরুত্ব দিতে চান না। মনের বিভিন্ন অজানা রহস্যই বিভিন্ন মানসিক অবস্থা এবং সঙ্কটের মূলে। যা থেকে বেরিয়ে আসতে সাহস ও উদ্দীপনা যোগাবে এমনই এক বই 'অন্দরের ঘর বাইরের ঘর'। লেখক বিশিষ্ট মনোচিকিৎসক ডা. দেবাঞ্জন পান।
আমরা যতই বাইরেটা সাজাই, অন্তর হয়ে থাকে অগোছালো। আসলে মনের অনেক রহস্যময় বিষয় নিয়ে ভ্রান্ত ধারণা রয়েছে। মনকে বোঝার বা জানার কিংবা তার হদিশ পাওয়ার সকলের দৃষ্টিভঙ্গি এক নয়। এই নানা দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে মনের নানা আশ্চর্যজনক রহস্যও সামনে এলেও আজও মনের কত কিছুই না জানি অধরা! এমনই অজানা অনুভূতির সুলুক সন্ধান দেবে 'অন্দরের ঘর বাইরের ঘর-এক মনোবিদের সফর'। দীর্ঘদিন ধরে ডা. দেবাঞ্জন পানের নিরলস কাজের প্রতিফলন এই বই। যা সম্প্রতি কলকাতার ঐকতান সভাগৃহে প্রকাশনা সংস্থা ভাষা সংসদের উদ্যোগে প্রকাশিত হয়েছে।
বইটিতে অত্যন্ত বোধগম্য ভাষায় মনের ভাবনার নানা দিক, খুঁটিনাটির ব্যাখ্যা রয়েছে। 'জীবন এত ছোটো কেনে', 'মন কেমন গুরুর খোঁজে', 'বই বিনে'-এমনই নানা প্রশ্নের দর্শন, মনস্তত্ত্ব, স্নায়ুবিজ্ঞান ও মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের এক অনবদ্য মেলবন্ধন ডা. দেবাঞ্জন পানের বইটি। শুধু তাই নয়, বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া, এআই-এর দাপটও বইতে ছোট ছোট আকারে উল্লেখ রয়েছে।
বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক শঙ্করলাল ভট্টাচার্য এবং প্রচেত গুপ্ত ও শিশু বিশেষজ্ঞ ড. নির্মল ইন্দ্র। ডা.দেবাঞ্জন বলেন, "মনের প্রতিটি বিষয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যায় মস্তিষ্কের বড় ভূমিকা রয়েছে। এই বইয়ে মনকে বিজ্ঞানের আলোকে অর্থাৎ মনের সঙ্গে আমাদের মস্তিষ্কের সম্পর্কের যোগসূত্র রাখার চেষ্টা করা হয়েছে। আমরা ব্যক্তি মানুষ এবং সমাজিক মানুষ হিসাবে কোন জায়গায় দাঁড়িয়ে সেই বিষয়টি তুলে ধরা হয়েছে। "
প্রকাশনা সংস্থা ভাষা সংসদের কর্নধার ও সাহিত্যিক বিতস্তা ঘোষালের কথায়, "মন কীভাবে আমাদের বিভিন্ন স্নায়ু ও হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় তা জানার মাধ্যম হতে পারে এই বই। কারণ মনকে ঘিরেই যাবতীয় সংকটের সূক্রপাত। " বিশিষ্ট সঙ্গীতশিল্পী ইন্দ্রানী ভট্টাচার্যের রবীন্দ্রসঙ্গীত ও লেখক দেবাঞ্জন পানের কবিতা আবৃত্তি অনুষ্ঠানে অন্য মাত্রা যোগ করে। সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় দায়িত্বে ছিলেন জনপ্রিয় বাচিক শিল্পী অদিতি চক্রবর্তী।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?