সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ৩১ ডিসেম্বর ২০২৪ ০০ : ৪৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: চুরিতে দক্ষ হতে হবে। তাহলেই মিলবে মাসিক বেতন, খাওয়া-দাওয়া ও বিভিন্ন জায়গায় যাওয়ার গাড়িভাড়া! যেন কর্পোরেট সংস্থা। সম্প্রতি মোবাইল চুরি চক্রের এমন এক বড় চক্রের হদিশ ফাঁস করল উত্তরপ্রদেশের গোরক্ষপুর পুলিশ।
অভিজ্ঞতা আর দক্ষতার ভিত্তিতে চোরেদের বেতন নির্ধারিত হয়ে থাকে। গোরক্ষপুর জিআরপি-র পুলিশ সুপার সন্দীপ মীনা জানিয়েছেন, চোরেদের এই চক্র মূলত ঝাড়খণ্ডের। এই দলের মূল পাণ্ডা মনোজ মণ্ডল (৩৫)। মনোজের দুই শাগরেদ করণ কুমার ও তাঁর ভাই। গোরক্ষপুর রেলস্টেশন থেকে এই তিন জনকেই ধরেছে পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। ধৃতদের কাছ থেকে ৪৪টি মোবাইল ফোন, নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে।
পুলিশি জেরায় মনোজ মণ্ডল জানিয়েছে, তাঁর মাসিক বেতন ১৫ হাজার টাকা। দলের বেশ কয়েকজন চোর রয়েছে। যাদের হাতসাফাইয়ের দক্ষতা, অভিজ্ঞতা, দিনে কতগুলি করে মোবাইল চুরি করছে, তার সংখ্যার ভিত্তিতে বেতন নির্ধারণ করা হয়। এর বাইরেও রয়েছে বিনামূল্যে খাবার এবং বাসস্থান, যাতায়াতের জন্য গাড়িভাড়া। সকলেরই বেতন ৫ থেকে ১৫ হাজারের মধ্যে। পুলিশি রিপোর্ট অনুযায়ী, মনোজের বিরুদ্ধে চারটি ফৌজদারি মামলা রয়েছে। করমের বিরুদ্ধে রয়েছে দু'টি।
চোর নিয়োগের জন্য মনোজ মূলত তাঁর নিজের গ্রাম সাহেবগঞ্জ থেকে অল্পবয়সি ছেলেদের দলে নিয়োগ করতেন। মনোজ। যাদের পরিবারে অভাব অনটন রয়েছে, পড়াশোনা বেশি দূর হয়নি, তাদেরই নিয়োগে অগ্রাধিকার দেওয়া হত। তিন মাস ধরে প্রশিক্ষণ দেওয়ার পর ছোট ছোট লক্ষ্যে স্থির করে কাজে পাঠানো হত। লক্ষ্য পূরণে সফল হলেই মাসিক বেতনপ্রাপ্ত কর্মী হিসাবে তাদের দলে নিয়োগ করা হয়।
চোরেদের দলের মূল শিকারের জায়গা, গোরক্ষপুর, সন্ত কবীর নগর, মহারাজগঞ্জ এবং কুশীনগরের জমজমাট বাজার বা রেল স্টেশন এলাকা। প্রশিক্ষণপ্রাপ্ত চোরেরা মূলত মানুষের ভিড়ে মিশে হাতসাফাই চালায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?