সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ৩১ ডিসেম্বর ২০২৪ ২৩ : ০৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: প্রেমের টানে মানুষ কত কিছু করে। যেমন, উত্তরপ্রদেশের আলিগড়ের যুবক বাদল বাবু ভারত থেকে পাকিস্তানের সীমান্ত পার করেছিলেন। কিন্তু, প্রেমিকাকে আর স্বশরীরে চাক্ষুস করা হল না তাঁর। তার আগেই অবৈধ প্রবেশের অভিযোগে পাকিস্তানের পাঞ্জাবে মাণ্ডি বাহাউদ্দিন শহরে পুলিশের হাতে ধরা পড়েন ওই প্রেমিক। আপাতত বিচার বিভাগীয় হেফাজতে এই ভারতীয়।
ফেসবুকে পাকিস্তানি প্রেমিকার সঙ্গে পরিচয় হয়েছিল নাগলা খাটকারি গ্রামের বাসিন্দা ৩০ বছরের বাদলের। ধীরে ধীরে যা প্রেমের সম্পর্কে পরিণত হয়। তবে কেউ কাউকে সামনা সামনি দেখেননি। প্রেমিকার কাছে যেতে মরিয়া ছিলেন যুবক। ভিসা মিলবে না জেনেও সে চরম পদক্ষেপ করে। সিদ্ধান্ত নেয় ভারত থেকে সীমান্তের বাধা টপকে ঢুকবেন পাকিস্তানে। যেমন ভাবা তেমন কাজ। পাঞ্জাবের মধ্যে দিয়ে সীমান্ত পার করে বাদল বাবু ঢুকে পড়েন পড়শি দেশে। কিন্তু, মাণ্ডি বাহাউদ্দিন শহরে পাক পাঞ্জাব পুলিশ তাঁকে গ্রেপ্তার করে নেয়।
পাক কর্তৃপক্ষের দাবি, জেরায় অবৈধ অনুপ্রবেশের কথা স্বীকার করে নিয়েছেন ভারতীয় নাগরিক বাদল বাবু। জানিয়েছেন তাঁর প্রেমের কথা। তবে, বৈধ কাগজ, নথি ছাড়াই অন্য দেশে প্রবেশের জন্য গত ২৭ ডিসেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পাকিস্তানি ফরেনার্স অ্যাক্টের ১৩ ও ১৪ নম্বর ধারায় বাদলের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। পাক আদালত তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে। আগামী ১০ জানুয়ারি ফের তাঁকে আদালতে পেশ করা হবে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাদল বাবু এর আগেও দু'বার ভারত-পাকিস্তান সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেছিল। কিন্তু ব্যর্থ হয়েছিল। তবে তৃতীয় প্রচেষ্টায় সফলভাবে পাকিস্তানে প্রবেশ করেন তিনি। পৌঁছান মাণ্ডি বাহাউদ্দিনে। তবে বাদল বাবুর এই অনুপ্রবেশ সত্যিই প্রেমের টানে, নাকি অন্য কোনও কারণে তা খতিয়ে দেখছে পুলিশ।
এ ধরনের ঘটনা এই প্রথমবার নয়, এর আগেও এক ভারতীয় সীমান্ত পেরিয়ে পাকিস্তানে পৌঁছেছিল তাঁর প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য। চলতি বছরের জুলাই মাসে উত্তর প্রদেশের এক ব্যক্তি অনলাইনে দেখা হওয়া এক পাকিস্তানি মহিলাকে বিয়ে করার জন্য সীমান্ত পেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) জওয়ানরা ওই ব্যক্তির চেষ্টা ব্যর্থ করে। তাঁকে জম্মু-কাশ্মীরের খোখার সীমান্ত ফাঁড়িতে আটক করে এবং প্রাথমিক তদন্তের পর পুলিশের হাতে তুলে দেয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?