বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Director Anurag Kashyap announces of leaving Mumbai due to issues in the Hindi film industry

বাণিজ্য | পাকাপাকি বলিউড ছাড়ার ঘোষণা অনুরাগ কশ্যপের! হঠাৎ কী হল ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর পরিচালকের?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ৩১ ডিসেম্বর ২০২৪ ২২ : ৪৮Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: অনুরাগ কাশ্যপ মানেই সোজাসাপ্টা, কাটা-কাটা কথাবার্তা। শিল্পীর আপোষহীন মেজাজ নিয়ে নানা ঘটনার গল্প ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলিপাড়ায়। যার মধ্যে কয়েকটির সম্পর্কে ওয়াকিবহাল সাধারণ মানুষও। এবার যেমন 'গ্যাংস অফ ওয়াসেপুর'-এর পরিচালক রাখঢাক না রেখে জানালেন, বলিউডের উপর বীতশ্রদ্ধ হয়ে হিন্দি ছবির ইন্ডাস্ট্রি ছাড়ছেন তিনি! পাশাপাশি এও জানালেন এবার থেকে তাঁকে দেখা যাবে দক্ষিণী ছবির জগতে। 

 

সেই সাক্ষাৎকারে অনুরাগ আরও জানান যে আজকাল বলিউডে ছবি তৈরির যে মজাটা সেটাই হারিয়ে গিয়েছে। পরিচালকের কথায়, " এখনকার প্রযোজকেরা ছবি তৈরির আগে সেটাকে বেচবে কীভাবে এবং কত ভাবে, সেই হিসাব কষা শুরু করে দেন! এখানকার এই তো মানসিকতা। এসব দেখে এককথায় আমি তিতিবিরক্ত! আরও একটা উদাহরণ দিই এখানকার ছবি নির্মাতাদের চিন্তাভাবনার। 'মনজুম্মেল বয়েজ' এর মতো চিত্রনাট্য নিয়ে কোনও হিন্দি ছবি তৈরি হবে না। কিন্তু সেই ছবি-ই যখন দারুণ সাড়া ফেলে তখন বলি-প্রযোজকেরা আমার সঙ্গে জিজ্ঞেস করে জানতে চান সেই ছবির নির্মাতাদের সঙ্গে আমার আলাপ-পরিচয় আছে কি না? কারণ ওই ছবির স্বত্ব কিনে তাহলে একটা রিমেক বানানো  যাবে! এই তো অবস্থা।"

 

বলিপাড়ার উঠতি অভিনেতাদের নিয়েও নিজের অসন্তোষ প্রকাশ করেছেন অনুরাগ। তাঁর মতে, নয়া প্রজন্মের অভিনেতারা সবাই চান তাঁদের সঙ্গে যেন তারকা-ব্যবহার করা হয়। সেটি না পেলেই তাঁদের গোঁসা। সবমিলিয়ে ছবি তৈরির পরিবেশ মোটেই  স্বাস্থ্যকর নয়।


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া