মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ৩১ ডিসেম্বর ২০২৪ ২২ : ১৮Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: আর কয়েক ঘণ্টা বাদেই নতুন বছর। আসছে ২০২৫ সাল। চারিদিকে বর্ষবরণের তোড়জোড়। কিন্তু অফিসে তো ছুটি নেই, তাই অফিস থেকেই অনেকের পার্টিতে যাওয়ার প্ল্যান! এদিকে সারাদিনের কাজকর্ম সেরে মেকআপ করার সময় একেবারে নেই! আবার তাড়াহুড়ো করলে মনের মতো সাজও হবে না। উপরন্তু কর্মব্যস্ততার জীবনে ত্বকে ফুটে উঠবে বয়সের ছাপ। তবে জানেন কি মাত্র ১০ মিনিটে মেকআপ করেই আপনি হয়ে উঠতে পারেন মোহময়ী। জেনে নিন ঝটপট মেকআপের সেই সহজ কৌশল।
মেকআপ মানেই জমকালো পোশাক নয়। সাধারণত পার্টিতে ওয়েস্টার্ন পোশাক পরার চল রয়েছে। তবে আজকাল ইন্দো-ওয়েস্টার্ন পোশাকও ফ্যাশনে বেশ ইন। অফিসের ফরম্যাল আউটফিটের উপর মানানসই রঙীন জ্যাকেট পরতে পারেন। সঙ্গে হালকা মেকআপ আর খোলা চুল। তাহলেই পার্টিতে আপনি হবেন মধ্যমণি।
প্রথমে মেকআপ শুরুর আগে ভাল করে ক্রিম-বেসড ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। তারপর টোনার ও ময়শ্চারাইজার লাগাতে হবে। কয়েক মিনিট অপেক্ষা করে লাগান প্রাইমার। চোখের নীচে কালো দাগছোপ বেশি থাকলে, অবশ্যই কনসিলার লাগিয়ে নিতে হবে। তারপর ত্বকের রঙের সঙ্গে মানানসই ফাইন্ডেশন লাগিয়ে সারা মুখে ব্লেন্ড করুন ভালভাবে। চোখের তলায়, নাক বা ঠোঁটের পাশে যাতে ঘাম না হয়, তাই পাউডার দিয়ে সেট করে নিতে পারেন।
ভ্রূ আঁচড়ে নিন। এবার চোখে কাজল ও পোশাকের রঙের সঙ্গে মানিয়ে আইলাইনার পরুন। চাইলে মাস্কারাও দিতে পারেন। মুখ সঠিকভাবে কনট্যুর করার জন্যে গাল ও চোখের চারপাশে এঁকে নিন। তারপর একটি কনট্যুরিং ব্রাশ দিয়ে ভাল করে তা মিশিয়ে নিন। কনট্যুর ঠিক হওয়া অত্যন্ত জরুরি।
গালের দু’পাশে লালচে আভা দিতে হালকা করে ব্লাশ ব্যবহার করতে পারেন। ব্লাশ না থাকলে লিপস্টিক দিয়েই কাজ চালিয়ে নিতে পারেন। গালে, নাকের উপর লম্বা করে হাইলাইটার দিলে মুখ দ্যুতিময় হয়ে উঠবে। ঠোঁটে লিপলাইনার লাগিয়ে একটু গাঢ় লিপস্টিক লাগিয়ে নিন। এতে পুরো লুকই বদলে যাবে।
চুল যেন রুক্ষ না লাগে তার জন্য ভাল করে সিরাম ব্যবহার করুন। তাহলে চুল খোলা রাখলেও মোহময়ী দেখাবে। তবে চুলের জেল্লা কম থাকলে বেঁধে রাখাই ভাল। শেষে পোশাকের সঙ্গে মানানসই দুল আর নেকপিস পরে নিলেই সাজ সম্পূর্ণ। পার্টিতে নজরকাড়া হয়ে উঠতে আর কী চাই!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?