সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ৩১ ডিসেম্বর ২০২৪ ২২ : ১১Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: মদের দোকানে চুরি করতে ঢুকেছিল চোর। সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দোকান থেকে হাতিয়ে নিয়েছিল টাকাও। কিন্তু চারপাশে এত মদের বোতল দেখে লোভ সামলাতে পারেনি চোর। ভিজিয়েছিল গলা। আর তাতেই চোরের সব কাজ বানচাল। প্রচণ্ড নেশার ঘোরে মেঝেতেই ঘুমিয়ে পড়ে চোর। সকালে দোকানের মালিক এসে দরজা খুলতেই দেখেন দোকানের মধ্যে শুয়ে মাতাল চোর। শেষে খবর দেওয়া হয় পুলিশে। ওই চোরকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনা তেলঙ্গানার মেডক জেলার।
চোরের এই কীর্তিতে সোশ্যাল মিডিয়া সরগরম। ভাইরাল হয়েছে মাতাল চোরের কাণ্ড।
వైన్ షాపులో దొంగతనానికి వచ్చి ఫుల్లుగా మద్యం తాగి అక్కడే పడుకున్న దొంగ
— Telugu Scribe (@TeluguScribe) December 31, 2024
మెదక్ - నార్సింగిలోని కనకదుర్గ వైన్ షాపులో దొంగతనానికి వచ్చి కౌంటర్లో నగదు, మద్యం బాటిళ్లు ఓ సంచిలో మూట కట్టుకున్న దొంగ
దొంగతనం తర్వాత వెళ్ళేటప్పుడు మద్యం తాగడంతో మత్తులో అక్కడే నిద్రపోయిన వైనం
వైన్… pic.twitter.com/WUMvkNaamH
বর্ষবরণের আগে পকেট ভরাতে চোর নিজের কাজে বেরিয়ে পড়েছিল। এক রাতে সে পৌঁছে যায় মদের দোকানে। তারপর ছাদের টালি খুলে মদের দোকানে ঢুকে যায় চোর। তারপর চারদিক দেখে সিসিটিভি ক্যামেরাটি সে বন্ধ করে দেয়। গুছিয়ে চুরি করে দোকানে রাখা সব টাকা। এসব নির্বিঘ্নেই ঘটে।
পকেট ভরার পরই চারপাশে রাখা মূল্যবান মদে নজর যায় চোরের। যেমন ইচ্ছে, তেমন কাজ। গলা ভেজাতে শুরু করে চোর। খালি করতে থাকে একের পর এক মদের বোতল। তারপর আর নিজেকে ঠিক রাখতে পারেনি সে। মদের নেশায় বেহুঁশ হয়ে গিয়েছিল চোর। মেজেতেই শুয়ে পড়েছিল। তখন চোরের চারপাশে ছড়ানো মদের বোতল, চুরি করা সব সামগ্রী।
পরদিন সকালে দোকানের তালা খুলে ভিতরে ঢোকেন মালিক। দরজা খুলতেই তাঁদের চোখ ছানাবড়া। দোকানের মেঝেতে এক যুবককে পড়ে থাকতে দেখেন। আর তার চারদিকে খালি মদের বোতল, চুরি করা টাকা রয়েছে। তখন চোর নেশার ঘোরে অঘোরে ঘুমোচ্ছে! বিষয়টি বুঝতে পেরেই দোকানের মালিক খবর দেন থানায়।
চোরকে তুলে হাসপাতালে পাঠায় পুলিশ। তখনও চোখ খুলতে পারেনি চোর! মামলা দায়ের হলেও সম্বিত ফিরলে ওই চোরের বয়ান রেকর্ড করা হবে বলে জানিয়েছে পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?