বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ইয়েমেনে ভারতীয় নার্সের মৃত্যুদণ্ডের সাজা, কেন? এখন শাস্তি রদের উপায় কী?

RD | ৩১ ডিসেম্বর ২০২৪ ২১ : ২৯Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ইয়েমেনে ভারতীয় নার্স  নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। এই নার্সকে ক্ষমা করার জন্য ইয়েমেনের প্রেসিডেন্ট রশিদ মহম্মদ আল আলিমিরের কাছে আবেদন জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। কেন নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ডের সাজা হয়েছে? এখন সেই সাজা রদে সমাধানই বা কী? 

কেন মামলা?
কেরলের পালাক্কাড জেলার কোলেনগোডের ৩৬ বছর বয়সী নার্স নিমিশা প্রিয়া পরিবারকে সহায়তার জন্য ২০০৮ সালে ইয়েমেনে গিয়েছিলেন। সেদেশে বেশ কয়েক বছর বিভিন্ন হাসপাতালে কাজ করার পর নিজস্ব ক্লিনিক খোলার সিদ্ধান্ত নেন। ইয়েমেনের আইন মোতাবেক সেদেশে কোনও বিদেশিকে ব্যবসা করতে হলে স্থানীয় একজনকে অংশীদার করতে হবে। ফলে নিমিশা ২০১৪ সালে তালাল আবদো মাহদির সঙ্গে অংশীদারিত্বে নিজস্ব ক্লিনিক খোলেন। এরপর নিমিশা ও তালালের বিয়ে হয়।

কিন্তু তাঁদের সুখী দাম্পত্ত বেশিদিন মধুর হয়নি। দু'জনের মধ্যে ঝামেলা দেখা দেয়। ২০১৬ সালে নিমিশা তালাল আবদো মাহদির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন। পুলিশ মহাদিকে গ্রেপ্তার করে। অল্প কয়েকদিন পরই অবশ্য সে মুক্তি পায়। নিমিশার অভিযোগ ছিল, জেলমুক্তির পরও তাঁকে তালাল নানাভাবে হুমকি দিতে।

২০১৭ সালে নিমিশা তালাল আবদো মাহদির বিরুদ্ধে ব্যবসায়ে তহবিল তছনছের অভিযোগ তোলেন। এছাড়াও নিমিশার পরিবারের দাবি, সে যাতে ভারতে ফিরতে না পারে তাই তালাল তাঁর পাসপোর্টটি রেখে দিয়েছিল। একাধিকবার তা দিতে বললেও নিমিশা আর তাঁর পাসপোর্ট ফেরৎ পাননি। যা নিয়ে উভয়ের মধ্যে সম্পর্ক একেবারেই তলানিতে পৌঁছেছিল। অভিযোগ, পাসপোর্ট উদ্ধারের জন্য মরিয়া ছিল ভারতীয় নার্স নিমিশা প্রিয়া। তাই মাহদিকে তিনি সেডেটিভ ইঞ্জেকশন দিয়েছিলেন। কিন্তু এই ইঞ্জেকশনের ডোজ অতিরিক্ত হয়ে যায়। সে কারণেই মৃত্যু হয় তালাল আবদো মাহদির। এরপরই ইয়েমেন থেকে ভারতে পালানোর চেষ্টা করে নিমিশা। তবে, তাঁকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

২০১৮ সালে নিমিশাকে তালাল হত্যার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল। ২০২০ সালে সানার একটি আদালত তাঁকে মৃত্যুদণ্ডের সাজা দেয়। ইয়েমেনের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ২০২৩ সালের নভেম্বরে সানার নিম্ন আদালতের নির্দেশই বহাল রাখে। নিমিশা প্রিয়ার পরিবার ট্রায়াল কোর্টের আদেশের বিরুদ্ধে ইয়েমেনের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। কিন্তু সেই আর্জি ২০২৩ সালে প্রত্যাখ্যান করা হয়।

কেন নিমিশাকে মৃত্যুদণ্ডের সাজা?
ইয়েমেনি আইন অনুসারে, সেদেশের স্বাধীনতা, ঐক্য বা আঞ্চলিক অখণ্ডতা লংঘন, সশস্ত্র বাহিনীকে দুর্বল করার চেষ্টা, যেকোনও ধরনের হত্যা, মাদক পাচারে দোষীদের মৃত্যুদণ্ড আরোপ করা হয়। এছাড়াও, প্রাপ্তবয়স্কদের সমকামী যৌন কার্যকলাপ, ইসলামচ্যূত হওয়া বা নিন্দা করা, পতিতাবৃত্তিকে সেদেশে মহাপাপ বলে মনে করা হয়। ফলে এসব ক্ষেত্রেও দোষ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড হতে পারে।

নিমিশা হত্যা করেছে, ফলে তাঁর মৃত্যুদণ্ডের সাজা হয়েছে। কিন্তু, রাষ্ট্রপতি বা নিহত ব্যক্তির পরিবার ক্ষমা করলে তা রদের সম্ভাবনা থাকে। 

এরপর কী?
নিমিশা প্রিয়ার মা প্রেমা কুমারী থাকেন কোচিতে। শহরের একটি পরিবারে বাড়ির সাহায্যকারী হিসাবে কাজ করেন তিনি। বিদেশে মেয়ের প্রাণভিক্ষার মামলা লড়তে বৃদ্ধা ইতিমধ্যেই তাঁর সম্পত্তি বিক্রি করেছেন। আইনজীবী সুভাষ চন্দ্রণ জানান, রাজনীতিবিদ, ব্যবসায়ী, এবং প্রবাসীদের নিয়ে গঠিত ফোরাম ইয়েমেনে নিমিশার জন্য ন্যায়বিচারের আর্জি জানিয়েছে। তাদের যুক্তি, একপ্রকার আত্মরক্ষার্থের এই খুন করা হয়েছে।

নিমিশার মৃত্যুদণ্ড মকুবের জন্য তাঁর মা প্রেমা কুমারী 'সেভ নিমিশা প্রিয়া ইন্টারন্যাশনাল অ্যাকশন কাউন্সিল'-এর সহায়তায় তালালের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে মেয়েকে ক্ষমা করার জন্য আলোচনায় বসার আহ্বান জানান। এ জন্য চলতি বছরের শুরুতে ইয়েমেনের রাজধানী সানায় গিয়েছিলেন বৃদ্ধা। এ জন্য ইয়েমেনের ভারতীয় দূতাবাস প্রেমা কুমারীর সহায়তায় একজন আইনজীবী নিয়োগ করেছিলেন।

ভারতীয় দূতাবাস নিযুক্ত আইনজীবী আবদুল্লা আমীর প্রাক-আলোচনা ফি হিসাবে ২০,০০০ মার্কিন ডলার (প্রায় ১৬.৬ লক্ষ টাকা) নিয়েছিলেন। আর্থিক ক্ষিপূরণ নিয়ে তালালের পরিবারের সহ্গে আইনজীবীর কথা এগোয়। কিন্তু, চলতি বছরের সেপ্টেম্বরে হঠাৎ সেই আলোচনা বন্ধ হয়ে যায়। এমনই জানিয়েছে মনোরমা অনলাইন। বিদেশমন্ত্রক গত জুলাই মাসে আমীরকে ১৯.৮৭১ মার্কিন ডলার দিয়েছিল তাঁর কাজের জন্য। কথা ছিল আমীরিকে মোট ৪০,০০০ মার্কিন ডলার দেওয়া হবে। পারিশ্রমিকের বাকি অর্থও একসঙ্গে নিতে চেয়েছিলেন এই আইনজীবী। যেহেতু 'সেভ নিমিশা প্রিয়া ইন্টারন্যাশনাল অ্যাকশন কাউন্সিল' ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে আমীরির পারিশ্রমিক জোগার করছিল তাই তা দিতে পারেনি। এ জন্য আলোচনা আর এগোয়নি। 

নিমিশার মৃত্যুদণ্ডের সাজা আগামী ১ মাসের মধ্যে সম্পন্ন হবে। ফলে ভারতীয় এই নার্সকে ক্ষমা করার জন্য ইয়েমেনের প্রেসিডেন্ট রশিদ মহম্মদ আল আলিমিরের কাছে ইতিমধ্যেই আবেদন জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া