মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | মাছ-মাংস ভুলে যাবেন, নিরামিষ এই কাবাবই জমিয়ে দেবে বর্ষবরণের হাউসপার্টি, রইল সহজ রেসিপি

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ৩১ ডিসেম্বর ২০২৪ ১৯ : ৫২Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: পার্টি মানেই আড্ডার সঙ্গে জমিয়ে ভূরিভোজ। তাই সঠিক মেনু বাছাই করা জরুরি। তবে বাইরে থেকে অর্ডার করে নয়, হাউস পার্টির মজা অনেকগুণ বাড়িয়ে দিতে পারে বাড়ির রান্না করা খাবারের স্বাদ। আজকাল বেশিরভাগ মানুষেরই স্বাস্থ্যকর খাবারের দিকে ঝোঁক নজরে আসে। তাই ডিপ ফ্রায়েড স্টার্টারের বদলে মেনুতে রাখতে পারেন কাবাব। কবাবের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে মুরগি, মাছ কিংবা চিংড়ির ছবি। আমিষ কাবাব তো অনেক খেয়েছেন, এবার বর্ষবরণের হাউসপার্টিতে বানিয়ে নিন পনির-দই দিয়ে নিরামিষ কাবাব।  জেনে নিন রেসিপি।

উপকরণ: দই ১ কেজি, পনির আধ কাপ, পরিমাণ মতো পাউরুটিরগুঁড়ো, বেসন আধ কাপ, কাঁচা লঙ্কাকুচি ৩-৪ টেবিল চামচ, ধনে পাতা কুচি, ভাজা পেঁয়াজ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, কাজুবাদাম কুচি ১ টেবিল চামচ, কিশমিশ ১ টেবিল চামচ, গরম মশলাগুঁড়ো আধ চা চামচ, গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ, জিরেগুঁড়ো ১ টেবিল চামচ, এলাচগুঁড়ো আধ চামচ, স্বাদ অনুযায়ী নুন-মিষ্টি

প্রণালী: প্রথমে দই শুকনো, পাতলা সুতির কাপড়ে ৮ থেকে ১০ ঘণ্টা রেখে জল ঝরিয়ে নিন। এবার একটি পাত্রে জল ঝরানো দই এবং পনিরের সঙ্গে সমস্ত উপকরণ দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এরপর একটি প্লেটে পাউরুটির গুঁড়ো ছড়িয়ে রাখুন। দইয়ের মণ্ড থেকে ছোট ছোট অংশ নিয়ে কবাবের আকারে তৈরি করুন। এবার কবাবগুলির দু’পিঠে ভাল করে পাউরুটির গুঁড়ো মাখিয়ে প্লেটে সাজিয়ে রাখুন। এরপর আধ ঘণ্টা ফ্রিজে রাখতে হবে। এবার হালকা তেলে ভেজে ধনেপাতা ও পুদিনা পাতার চাটনি কিংবা সস দিয়ে গরম পরিবেশন করুন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া