মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | কোলেস্টেরলের চোখরাঙানি? শীতে এই ৫ খাবার বিষের সমান! খেলেই বাড়বে হার্টের অসুখের ঝুঁকি

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ৩১ ডিসেম্বর ২০২৪ ১৯ : ৫০Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: দিনকেদিন বাড়ছে কোলেস্টেরলে আক্রান্ত রোগীর সংখ্যা। বর্তমানে দেশের প্রতি পাঁচজনের মধ্যে এক জন কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন। ইদানীং অনিয়মিত জীবনযাপন, অনিয়ন্ত্রিত খাদ্যাভাস, শরীরচর্চার অভাব সহ বিভিন্ন কারণে অল্প বয়সেও শরীরে বাসা বাঁধছে এই ক্রনিক রোগ। শীতের মরশুমে কোলেস্টেরলের চোখরাঙানি বাড়ে। আসলে শীতে চলে দেদার বাইরের খাবার খাওয়া। জমিয়ে ভূরিভোজের মাঝেই কোলেস্টেরল বাড়ার আশঙ্কা থাকে। আর কোলেস্টেরলের সঙ্গেই ঝুঁকি বাড়ে হার্টের অসুখের। তাই সুস্থ থাকতে ঠান্ডায় ভুলেও কোন কোন খাবার খাবেন না, জেনে নিন- 

রেট মাট- রেড মিট খেলে কোলেস্টেরল বাড়ে সেকথা সকলেরই জানা। ছ'মাসে-ন'মাসে মটন খেলে যদিও তেমন কোনও ক্ষতি হয় না। কিন্তু আপনি যদি প্রায়ই রেড মিট খান তাহলে বিপদের মুখে পড়তে পারেন বই কী! আসলে খাসির মাংসে স্যাচুরেটেড ফ্যাট থাকে যা কোলেস্টেরলের মাত্রা বাড়ায়। যা থেকে ঝুঁকি বাড়ে হৃদরোগের।

ডিপ ফ্রায়েড খাবার- শীতকালে মুখরোচক ভাজাভুজি খাবার খাওয়ার প্রবণতা বাড়ে। কোলেস্টেরল থাকলে ছাঁকা তেলে ভাজা কোনও খাবার খাওয়া একেবারেই উচিত নয়। এই ধরনের খাবারে ক্যালোরি থাকে অনেক বেশি। এতে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে প্রবল। 

মিষ্টিজাতীয় খাবার- শীতকাল মানেই মোয়া, পাটি, পায়েস সহ নানা রকম মিষ্টি জাতীয় খাবার। এই ধরনের খাবারে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি। যা অপরিমিত খেলে ওজন বাড়ার সঙ্গেই বাড়তে পারে খারাপ কোলেস্টেরল এলডিএল-এর মাত্রা।  

প্রক্রিয়াজাত খাবার- ইদানিং বিভিন্ন রকমের প্রক্রিয়াজাত খাবারের প্রতি ঝোঁক বেড়েছে। প্রক্রিয়াজাত খাবারে উচ্চ পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট ও ট্রান্স ফ্যাট রয়েছে। তাই কোলেস্টেরল বেশি থাকলে এই ধরনের খাবার এড়িয়ে চলুন। 

দুগ্ধজাত খাবার- ফুল ক্রিম দুধ, পনির, ক্রিম এবং আইসক্রিমে উচ্চমাত্রার ফ্যাট থাকে। ফলে কোলেস্টেরল বাড়ার আশঙ্কা থাকে। আর কোলেস্টেরল নিয়ন্ত্রণ না করলে হাঁটের অসুখের ঝুঁকি বাড়বে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া