সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ৩১ ডিসেম্বর ২০২৪ ১৯ : ৩৭Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: এল নিনো এবং লা নিনা প্রতি বছর গোটা বিশ্বকে প্রভাবিত করে। তার উপর বিশ্ব আবহাওয়া সংস্থা লা নিনা নিয়ে বড় আশঙ্কার কথা শোনাল। বিশ্ব আবহাওয়া সংস্থার দাবি, আগামী তিন মাসে লা নিনা কার্যকর হতে পারে। আর তার জেরেই বদলে যেতে পারে আবহাওয়া। যদিও আবহাওয়াবিদদের একাংশের মতে এই বছর লা নিনার সম্ভাবনা এখনও পর্যন্ত ৫৫ শতাংশ। তবে আবহাওয়াবিদের ধারণা এই বছর যদি লা নিনা কার্যকর হয় তবে এটি তুলনামূলকভাবে দুর্বল হবে এবং শুধুমাত্র অল্প সময়ের জন্যই এর প্রভাব দেখা যাবে। কিন্তু তাতেই হতে পারে ভয়ঙ্কর বিপদ।
প্রসঙ্গত, লা নিনা সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা ঠান্ডা করে। যার ফলে ঠান্ডার প্রকোপ বাড়ে এবং প্রচণ্ড গরমের সম্ভাবনা কম থাকে। কিন্তু লা নিনা দুর্বল হয়ে যাওয়ায় হতে পারে উল্টো ফল। ফলে আশঙ্কা এ বছর ঠান্ডা কম পড়বে এবং গরম যাবতীয় রেকর্ড ভেঙে দিতে পারে। এটা ঘটনা লা নিনা বলতে বোঝায় মধ্য ও পূর্ব নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার বড় মাত্রায় শীতলতা। তার সঙ্গে বাতাস, চাপ ও বৃষ্টিতেও পরিবর্তন দেখা যাবে। এল নিনো আবার এর ঠিক এর উল্টো। এর ফলে সমুদ্র উত্তপ্ত হয়ে ওঠে।
ভারতে এল নিনোর প্রভাবের ফলে তাপ বেশি এবং বৃষ্টিপাত কম হওয়ার সম্ভাবনা থাকে। আর লা নিনা ভারী বৃষ্টির ইঙ্গিত দেয়। আবার শীতে ঠান্ডা বাড়ে। বিশ্ব আবহাওয়া সংস্থার মহাসচিব সেলেস্তে সাওলো বলেছেন যে ২০২৪ সাল এল নিনো দিয়ে শুরু হয়েছিল এবং এটি এখন পর্যন্ত সবচেয়ে উষ্ণ বছর হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। তাঁর কথায়, ‘মে মাস থেকে এল নিনো বা লা নিনা না থাকা সত্ত্বেও অস্বাভাবিক আবহাওয়া লক্ষ্য করা গিয়েছে। রেকর্ড ভাঙা বৃষ্টি ও বন্যার মুখে পড়তে হয়েছে মানুষকে।’
আসল কথা হল লা নিনা দুর্বল হলে ভারতে তাপ বেশি হবে এবং বৃষ্টিপাত কম হবে। ভারতের দক্ষিণ–পশ্চিম মৌসুমী বায়ু সাধারণত ‘লা নিনার’ কারণে ভারী বৃষ্টিপাত ঘটিয়ে থাকে। ফলে চিন্তায় আবহাওয়াবিদরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?