বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ৩১ ডিসেম্বর ২০২৪ ১৮ : ৪৩Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: বছরের শেষ দিনে বাস দুর্ঘটনা শহর কলকাতায়। বিধাননগর স্টেশন থেকে একটু এগিয়ে বিধাননগর স্টেশন চত্বরে দুটি বাসের রেষারেষির জেরে মৃত্যু এক মহিলার। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে খান্নার দিক থেকে বারাসাতগামী একটি বাস আসছিল। ওই একই দিক থেকে আসছিল বাগবাজার থেকে গড়িয়াগামী একটি বাস। ওই দুটি বেসরকারি বাসের মধ্যে রেষারেষি লাগে মুচিবাজার থেকে তেলেঙ্গাবাগান পর্যন্ত রাস্তায়। জানা গিয়েছে, সেই সময় তেলেঙ্গাবাগান সিগনালে রাস্তা পার হচ্ছিলেন এক এলাকারই বাসিন্দা অনিমা দত্ত নামে এক মহিলা। রেষারেষির জেরে মহিলাকে ধাক্কা মারে হাওড়া থেকে বারাসাতগামী বেসরকারি বাসটি। মৃত্যু হয় অনিমা দত্তের।
ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দুটি বাসকে আটক করে রীতিমত ভাঙচুর চালান এলাকার বাসিন্দারা। অভিযোগ, প্রায়শই এই চত্বরে বাস দুর্ঘটনা ঘটে থাকে। যাত্রী তোলার নাম করে যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ে বেসরকারি বাসগুলি। কে আগে যাত্রী তুলবে তার জেরে রেষারেষি লাগে। এগুলো নিত্যদিনের ঘটনা। ঘটনার জেরে বারাসাতগামী বাসটিতে রীতিমত ভাঙচুর চালিয়েছে আমজনতা। বিক্ষোভের জেরে অফিস টাইমে ব্যাপকভাবে যান চলাচল ব্যাহত হয়।
সমস্যার মুখে পড়েন নিত্যযাত্রীরা। ভেতরের রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় অটো। মুচিবাজার থেকে তেলেঙ্গাবাগন পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় রাস্তা। ঘটনাস্থলে পৌঁছায় মানিকতলা থানার পুলিশ। প্রসঙ্গত, কিছুদিন আগেই বিধাননগর স্টেশন লাগোয়া সল্টলেক গেট চত্বরে আরও একটি বাস দুর্ঘটনা ঘটে। তাতেও মৃত্যু হয় এক স্কুল পড়ুয়ার। একের পর এক বাস দুর্ঘটনাকে ঘিরে ইউনিয়নের মালিকদের নিয়ে বৈঠকও করেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। কিন্তু তারপরেও চলতি বছরের শেষ দিনে বাস দুর্ঘটনা ঘটল শহরের বুকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?