বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | শহরে বর্ষবরণ, মঙ্গল-বুধে কলকাতায় যান চলাচল নিয়ন্ত্রণ বহু রাস্তায়, যাওয়ার আগে জেনে নিন এখনই

Riya Patra | ৩১ ডিসেম্বর ২০২৪ ১৮ : ৩৯Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত দেশ, প্রস্তুত শহর কলকাতাও। হুল্লোড়ে মাতবেন বহু মানুষ। আর ঠিক সেই কারণেই মঙ্গল এবং বুধে শহরের একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ। মঙ্গলবার বিকেল চারটে থেকে বুধবার ভোর সাড়ে চারটে পর্যন্ত এবং বুধবার বিকেল চারটে থেকে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে ময়দান সহ কলকাতার আশেপাশের একাধিক এলাকায়। পণ্যবাহী যান চলাচল করবে না এজেসি বোস রোড এবং চৌরঙ্গী রোড ক্রসিং থেকে উত্তরের দিকে যাওয়ার রাস্তায়। স্ট্র্যান্ড রোড এবং গোষ্ঠয়াল সরণি ক্রসিং, মেয়ো রোড এবং ডাফরিন রোড ক্রসিং, ক্যাথেড্রাল রোড এবং কুইনস ওয়ে ক্রসিং-সহ একাধিক রাস্তা। ৩১ তারিখ বিকেল চারটে থেকে ১তারিখ ভোর সাড়ে চারটে এবং এক তারিখ বিকেল সাড়ে চারটে থেকে দু’ তারিখ রাত বারোটা পর্যন্ত পার্ক স্টিট উইড স্ট্রিট এবং জহরলাল নেহেরু রোডের যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। প্রয়োজনে গাড়ির গতিগত পরিবর্তন হবে। সংশ্লিষ্ট রাস্তা গুলি হল আচার্য জগদীশচন্দ্র বোস রোড ও চৌরঙ্গী রোডের সংযোগস্থল থেকে উত্তরমুখী হরিশ মুখার্জী রোড, ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড স্ট্যান্ড রোড, অক্লান্ত রোড, রেড রোড এসপ্ল্যানেড ক্রসিং সহ গভর্মেন্ট প্লেস ইস্ট, রানী রাসমণি এভিনিউ, এসপ্ল্যানেড র‍্যাম্প-সহ দ্বিতীয় হুগলি ব্রিজে।


এর পাশাপাশি শহরের যেসব রাস্তায় বর্ষবরণের রাতে ও নববর্ষের দিন স্বাভাবিক যান চলাচল নিয়ন্ত্রণ হতে পারে সেই সংশ্লিষ্ট রাস্তা গুলি হল, কলকাতা জাদুঘরের সামনের রাস্তা সহ ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সামনে বিড়লা প্লানেটরিয়াম, আলিপুর চিড়িয়াখানা, পরেশনাথ মন্দির, কালীঘাট মন্দির, ঠনঠনিয়া কালীবাড়ি, নিউমার্কেট চত্বর সহ বিড়লা মন্দির সংলগ্ন আশুতোষ চৌধুরী এভিনিউ ও মিলিনিয়াম পার্ক চত্বর এলাকায়। ৩১ এবং ১ তারিখে পার্ক স্ট্রিটের বেশ কিছু জায়গা ওয়ান ওয়ে হবে। হো-চি-মন সরণি পূর্ব থেকে পশ্চিম, লিটল রাসেল স্ট্রিট দক্ষিণ থেকে উত্তরে, ক্যামাক স্ট্রিট উত্তর থেকে দক্ষিণে বেশকিছু জায়গায় ওয়ান ওয়ে থাকবে। পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, মিডলটন স্ট্রিট, রাসেল স্ট্রিটের একাধিক জায়গায় যান দাঁড় করানো যাবে না। 


বড়দিনের পর বর্ষবরণের রাতেও কড়া নিরাপত্তার চাদরে মোড়া থাকছে শহর কলকাতা। শনিবার কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা সাংবাদিক বৈঠক করে জানান, অন্য বছরের মতো বর্ষবরণের রাতে পার্ক স্ট্রিটে বিশেষ পুলিশের ব্যবস্থা করা হয়েছে। মোট ৪৫০০ পুলিশ থাকবে শহরজুড়ে। বর্ষবরণের রাতে কলকাতায় কারা আনাগোনা করছেন কন্ট্রোল রুম থেকে তার তদারকি করবেন পুলিশের উচ্চপদস্থ অফিসাররা। পার্ক স্ট্রিটকে বেশ কয়েকটি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের দায়িত্বে থাকছেন একজন করে ডিসি। প্রতিটি জোনে ডিসি-র নেতৃত্বে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ থাকবে। 
 বর্ষশেষের রাতে যাত্রীদের সুরক্ষা সুনিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে কলকাতা মেট্রো। বছরের শেষ রাতে ভিড়ের কথা মাথায় রেখে ইতিমধ্যেই ছ’টি বিশেষ ট্রেন চালাবে কলকাতা মেট্রো। জানানো হয়েছে, সমস্ত গেটে মোতায়েন করা হবে দক্ষ আরপিএফ কর্মী। যাত্রীদের ভিড় সামলাতে অতিরিক্ত কর্মী নিয়োগ করা হবে। মহিলা এবং শিশুদের সুরক্ষার জন্য পার্ক স্ট্রিট স্টেশনে মহিলা আরপিএফ মোতায়েন করা হবে। গঠন করা হবে একটি বিশেষ দল যেখানে একজন সাব-ইন্সপেক্টর/অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর এবং চারজন কর্মী। এই বিশেষ দলের কর্মীদের মোতায়েন করা হবে পার্ক স্ট্রিট, ময়দান এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। যেকোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হবে এই দলকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া