বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | সংসারে কী টান পড়ছে? অনলিফ্যানস প্ল্যাটফর্মে যোগ দেওয়ার হিড়িক পড়েছে তারকাদের মধ্যে, কী এমন সুবিধা পাচ্ছেন সেলিব্রিটিরা?

Kaushik Roy | ৩১ ডিসেম্বর ২০২৪ ১৮ : ১৬Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ৩৭ বছর বয়সী ব্রিটিশ গায়িকা কেট ন্যাশ সম্প্রতি তাঁর নিজের মিউজিক ট্যুরের খরচ মেটাতে সাবস্ক্রিপশন প্ল্যাটফর্ম অনলিফ্যানসে যোগ দিয়েছেন। সেখানে তিনি আপলোড করেছেন বেশ কিছু খোলামেলা, সাহসী ছবি। সেই ছবির বিনিময়ে বেশ কিছু টাকাও উপার্জন করেছেন তিনি এবং সেই অঙ্কটা বেশ ভাল। তবে শুধু কেট বলে নয় সম্প্রতি একাধিক প্ল্যাটফর্মের তারকার অনলিফ্যানসে যোগ দেওয়ার খবর মিলেছে। আগে শুধুমাত্র পর্ন তারকাদের এখানে যোগ দেওয়ার খবর পাওয়া যেত। তবে বর্তমানে এখন আর সেটা পর্নে আটকে নেই।

 

গায়িকা থেকে নৃত্যশিল্পী এমনকি অনেক অভিনেত্রীরও এই প্ল্যাটফর্মে যোগ দিয়েছেন বলে জানা গেছে। অনলিফ্যানস একটি পেইড সাবস্ক্রিপশন প্ল্যাটফর্ম যেখানে ব্যবহারকারীরা মাসিক পাঁচ ডলার থেকে শুরু করে ৫০ ডলারের বিনিময়ে বিভিন্ন কনটেন্ট দেখতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রেই এটি পরিচিত খোলামেলা, সাহসী কনটেন্টের জন্য। তাছাড়া আলাদা টিপস দিয়েও ব্যক্তিগত কনটেন্ট কেনারও অপশনও রয়েছে এখানে। এই প্ল্যাটফর্মে যোগ দেওয়ার প্রসঙ্গে কেটের বক্তব্য, মিউজিক ট্যুর আর্থিকভাবে অনেক চাপ তৈরি করে।

 

এই সময় আর্থিকভাবে অনলিফ্যানস তাঁর পাশে দাঁড়িয়েছে।  কেট ন্যাশের মতো আরও অনেক শিল্পী এই প্ল্যাটফর্ম ব্যবহার করেছেন। বিখ্যাত গায়িকা লিলি অ্যালেন এবং র্যাইপার কার্ডি বি ও ইগি আজেলিয়া এই প্ল্যাটফর্মে যোগ দিয়েছেন। লিলি মাত্র আট পাউন্ডের মাসিক সাবস্ক্রিপশনে তাঁর পায়ের ছবি শেয়ার করেন। অনলিফ্যানস তাঁদের নির্মাতাদের আয়ের ৮০% রেখে দেয় এবং ২০% কাটে। জানা গিয়েছে, এই প্ল্যাটফর্ম এখনও পর্যন্ত নির্মাতাদের মোট ১৫ বিলিয়ন ডলার প্রদান করেছে। ডিজিটাল জগতে বর্তমানে অন্যতম লাভজনক প্ল্যাটফর্ম এটি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া