মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

 this home made remedy can increase your weight boost metabolism rate also

লাইফস্টাইল | পেন্সিলের মতো রোগা শরীরকে মোটা করতে চান? ঘরোয়া এই পানীয়তে চুমুক দিলেই হুড়মুড়িয়ে বাড়বে ওজন

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ৩১ ডিসেম্বর ২০২৪ ১৭ : ৫১Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্কঃ ইদানিং যদিও মানুষ ক্রমবর্ধমান ওজন নিয়ে চিন্তিত, কীভাবে ঝরবে সেই ওজন তার চিন্তায় অস্হির হয়ে যান। আবার কিছু কিছু মানুষ আছেন যারা বেশ অস্বস্তিতে পড়েন তাদের রোগা শরীরের কারণে। অনেক ক্ষেত্রে দেখা যায় এই কৃশতাই ব্যক্তির ব্যক্তিত্ব নষ্ট করার জন্য প্রাইম ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। কারণ হাড় গিলগিলে কঙ্কালের মতো শরীর হলে অনেক সময় স্কুল-কলেজ-অফিস বা সামাজিক অনুষ্ঠানে হাসির পাত্র হতে হয় অনেককে। এই ধরণের সমস্যা হলে মানুষ ওজন বাড়ানোর জন্য অনেক চেষ্টা করেন। তবুও সমস্যাটি থেকে সহজে ছাড় পাওয়া যায় না। কারণ মোটা থেকে রোগা হওয়া যেমন কঠিন, ঠিক তেমন রোগা থেকে মোটা হওয়াটাও তেমন সহজ নয়। তার জন্য সঠিক ও সুরক্ষিত উপায় জানতে হবে। আপনি কি জানেন কিছু সাধারণ জিনিসই আপনাকে কয়েক দিনের মধ্যে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে? ঘরে বসেই কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন এই পানীয় যা আপনার রোগা শরীরকে সুস্থ ও সুরক্ষিত উপায়ে মোটা করতে পারে। জেনে নিন কীভাবে।

আগেরদিন রাতে সাতটি করে আমন্ড বাদাম ও কাজুবাদাম আর তিনটি খেজুর উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখুন। সকালে ব্লেন্ডারে ভেজানো সমস্ত উপকরণ দিয়ে দিন। সঙ্গে একটি গোটা কলাকে স্লাইস করে কেটে দিন, এক চামচ মধু ও এক গ্লাস উষ্ণ গরম দুধ দিয়ে দিন। ভাল করে ব্লেন্ড করে শেক বানিয়ে নিন। টানা ৪০দিন এই ঘরোয়া প্রোটিন শেক খেলে আপনার ইমিউনিটি শক্তিশালী হওয়ার পাশাপাশি রোগা গড়নকে মোটা করবে অনায়াসেই। 

যারা ওজন বাড়াতে চান তাদের নিয়মিত কলা খেতে হবে। কারণ কলায় প্রচুর পরিমাণে ক্যালরি থাকে, যার কারণে ওজন দ্রুত বৃদ্ধি পায়। এটি নিয়মিত সেবন করলে দ্রুত আরাম পাওয়া যায়। প্রতিটি বাড়িতে সহজেই পাওয়া যায় দুধ, ওজন বাড়াতে যা কার্যকর। এমন পরিস্থিতিতে যারা ওজন বাড়াতে চান তাদের অবশ্যই ভাল ক্রিম দুধ পান করতে হবে। আসলে, দুধে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট থাকে। এই কারণেই নিয়মিত দুধ খেলে ওজন দ্রুত বৃদ্ধি পায় এবং এর প্রভাব কিছু দিনের মধ্যেই আপনি দেখতে পাবেন। আমন্ড এতে আছে ‘গুড ফ্যাট’, যা শরীরের জন্য অত্যন্ত ভাল। আমন্ড প্রোটিন ও ফ্যাটি অ্যাসিডে পরিপূর্ণ। এ ছাড়াও এতে রয়েছে প্রচুর ফাইবার ও প্রয়োজনীয় সমস্ত খনিজ উপাদান। প্রতি দিনের ডায়েটে আমন্ড রাখলে শরীর-স্বাস্থ্য ভাল থাকবে। তবে শুধু সকালে উঠে ভেজানো বাদাম না খেয়ে, ওজন বৃদ্ধির জন্য রকমারি পদে আমন্ড খাওয়া যায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া