বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | বাগদানের ঠিক আগে হারিয়ে গেল আংটি, ‘খোঁজ-খোঁজ’ রব পড়ে গেল দম্পতির মধ্যে, তারপর?

Kaushik Roy | ৩১ ডিসেম্বর ২০২৪ ১৭ : ৩৮Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: বাগদানের মুহূর্ত সারা জীবনের জন্য স্মরণ করে রাখতে চায় যেকোনও যুগল। নতুন জীবনের এক বিশেষ অধ্যায়ের সূচনা হিসেবে ধরা হয় বাগদান পর্বকে। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ফিল মুইও চেয়েছিলেন এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে। সে কারণেই প্রেমিকা কিম জাওকে আংটি পরানোর জন্য বেছে নিয়েছিলেন ইউটা শহরের মনোরম পার্ক সিটিকে। কিন্তু ছবির মতো পরিকল্পিত দিনটিতে হঠাৎই ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। ফিল এবং কিম তাঁদের বাগদান পর্বের জন্য ফটোশুটের আয়োজনও করেছিলেন। সেইমত ফটোগ্রাফার ওই যুগলকে বিভিন্নভাবে পোজ দেওয়ার জন্য নির্দেশ দিচ্ছিলেন।

 

সেরকমই একটি ফটো তোলার সময় দেখা যায় কিমের বাগদানের আংটিটি তাঁর হাতে নেই। এই ঘটনাকে ঘিরে কিম সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেন। জানা যায়, ফটোশুট শুরুর দশ মিনিটের মধ্যেই আংটিটি হারিয়ে যায়। উপস্থিত সবার মন ভেঙে গিয়েছিল। আতঙ্কিত হয়ে পড়েছিলেন ওই যুগলও। এরপর তাঁরা আশেপাশে আংটির খোঁজ শুরু করেন। ছড়িয়ে ছিটিয়ে থাকা পথচারীরাও তাঁদের সাহায্যে এগিয়ে আসেন। এমনকি পার্ক সিটি স্কি পেট্রোলও অনুসন্ধান যন্ত্র নিয়ে তাঁদের সঙ্গে যোগ দেন।

 

কিন্তু অনেক চেষ্টা করেও আংটির কোনো হদিশ মিলছিল না। প্রায় হাল ছেড়েই দিয়েছিলেন ফিল এবং কিম। স্থানীয় সংবাদমাধ্যমকে তাঁরা জানান, আমরা ভেবেছিলাম, ছোট্ট জায়গা থেকে আংটিটা খুঁজে পেতে কয়েক মিনিটের বেশি লাগবে না। কিন্তু দু’ঘণ্টা পেরিয়ে গেলেও আংটিটি খুঁজে পাওয়া যায়নি। পার্ক বরফে ঢেকে থাকায় কাজ কঠিন হয়ে গিয়েছিল। স্কি প্যাট্রোল সদস্যরাও বলেন, বরফ কমা পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে’। হঠাৎই এক ঝলক সোনালী রঙ চোখে পড়ে। বরফে ঢাকা ঘাসের ওপরে চকচক করছিল আংটিটা খুঁজে পান ফিল। সেই মুহূর্তেই ফিল আবার হাঁটু গেড়ে বসেন এবং নতুন করে কিমকে বিয়ের প্রস্তাব দেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া