সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ৩১ ডিসেম্বর ২০২৪ ১৬ : ৫৪Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বর্ষবরণের রাত। ১২টা বাজার কিছু আগে থেকেই শুরু হবে নতুন বছরকে স্বাগত জানানোর কাউন্টডাউন। দেশ আজ রাতে মাতবে উচ্ছ্বাস, হুল্লোড় আর আনন্দে। বেশ কিছু জায়গায় উৎসবের রাতেই ঘটে যায় নানা অপ্রীতিকর ঘটনা। কিন্তু যাতে তা না ঘটে, সেই কারণেই কড়া নজরদারি চালাবে সেসব রাজ্যের, জেলার প্রশাসন। বিশেষ করে সেসব জায়গায়, যেখানে উদযাপনের বড় পরিকল্পনা রয়েছে। দেশের বড় শহরগুলি ইতিমধ্যেই বর্ষবরণের রাত সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য বেশকিছু নিয়ম কানুনের কথা জানিয়েছে।
বর্ষবরণের রাতে শহরে আইন শৃঙ্খলা বজায় রাখতে দিল্লিতে প্রায় ২০ হাজার পুলিশ এবং আধা সামরিক কর্মী মোতায়েন করা হচ্ছে। কড়া নজরদারি চলবে জাতীয় রাজধানীর সীমান্তবর্তী এলাকাগুলিতে। তার অন্যতম কারণ এই বিশেষ দিনে পার্শ্ববর্তী এলাকাগুলি থেকে বহু মানুষ দিল্লিযে যাবেন বলে মনে করা হচ্ছে। কনট প্লেসে মঙ্গলবার রাত আটটা থেকে বর্ষবরণের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত চলবে কড়া নজরদারি। দিল্লি পুলিশ জানিয়েছে, ৩১ ডিসেম্বর সন্ধে ৭টা থেকে কনট প্লেসের দিকে যাওয়া বাসগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে এবং ভিড় রোধ করতে এদিন রাত ন টার পরে রাজীব চক মেট্রো স্টেশনের গেটগুলি বন্ধ করে দেওয়া হবে। দিল্লির রাস্তায় থাকবে অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি এবং দমকলের ইঞ্জিন। মদ্যপ অবস্থায় কেউ গারি চালাচ্ছেন কি না, তা দেখার জন্য মোতায়েন করা হচ্ছে চিকিৎসকদেরও। মদ্যপ অবস্থায়, কিংবা অতিরিক্ত গতি বাড়িয়ে গাড়ি চালালে তাঁদের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গুরুগ্রামে মদ্যপ এবং বেপরোয়া গতির গাড়ি আটকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে হবে নানা জায়গায়। নববর্ষ উদযাপনের রাতে যাত্রীদের সুবিধার্থে অতিরিক্ত মেট্রো চলবে হায়দরাবাদে। রাত সাড়ে বারোটা পর্যন্ত চলবে মেট্রো। কড়া নজরদারি চলবে গুজরাট, মুম্বইয়েও।
বড়দিনের পর বর্ষবরণের রাতেও কড়া নিরাপত্তার চাদরে মোড়া থাকছে শহর কলকাতা। শনিবার কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা সাংবাদিক বৈঠক করে জানান, অন্য বছরের মতো বর্ষবরণের রাতে পার্ক স্ট্রিটে বিশেষ পুলিশের ব্যবস্থা করা হয়েছে। মোট ৪৫০০ পুলিশ থাকবে শহরজুড়ে। বর্ষবরণের রাতে কলকাতায় কারা আনাগোনা করছেন কন্ট্রোল রুম থেকে তার তদারকি করবেন পুলিশের উচ্চপদস্থ অফিসাররা। পার্ক স্ট্রিটকে বেশ কয়েকটি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের দায়িত্বে থাকছেন একজন করে ডিসি। প্রতিটি জোনে ডিসি-র নেতৃত্বে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ থাকবে।
বর্ষশেষের রাতে যাত্রীদের সুরক্ষা সুনিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে কলকাতা মেট্রো। বছরের শেষ রাতে ভিড়ের কথা মাথায় রেখে ইতিমধ্যেই ছ’টি বিশেষ ট্রেন চালাবে কলকাতা মেট্রো। জানানো হয়েছে, সমস্ত গেটে মোতায়েন করা হবে দক্ষ আরপিএফ কর্মী। যাত্রীদের ভিড় সামলাতে অতিরিক্ত কর্মী নিয়োগ করা হবে। মহিলা এবং শিশুদের সুরক্ষার জন্য পার্ক স্ট্রিট স্টেশনে মহিলা আরপিএফ মোতায়েন করা হবে। গঠন করা হবে একটি বিশেষ দল যেখানে একজন সাব-ইন্সপেক্টর/অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর এবং চারজন কর্মী। এই বিশেষ দলের কর্মীদের মোতায়েন করা হবে পার্ক স্ট্রিট, ময়দান এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। যেকোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হবে এই দলকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?