শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বর্ষবরণ পার্টিতে নিমন্ত্রিতদের কন্ডোম পাঠিয়ে বসল পানশালা, নতুন বছর শুরুর আগে পুণের ঘটনায় ধুন্ধুমার

Kaushik Roy | ৩১ ডিসেম্বর ২০২৪ ১৬ : ৫০Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: পুণে শহরের হাই স্পিরিটস নামক একটি পানশালাকে ঘিরে তৈরি হল বিতর্ক। জানা গিয়েছে, নতুন বছর শুরুর আগে ওই পানশালার তরফে এক বিশেষ পার্টির আয়োজন করা হয়েছে। সেই পার্টিতে আসার জন্য বেশ কিছু মানুষকে আমন্ত্রণপত্র পাঠানো হয়। জানা গিয়েছে, অতিথিদের আমন্ত্রণপত্রের সঙ্গে কন্ডোম এবং ওআরএস পাঠানো হয়েছে ওই পানশালার তরফে। এই পদক্ষেপ ঘিরে প্রবল বিতর্কের সৃষ্টি হয়েছে। তীব্র বিরোধিতা করেছে কংগ্রেস। পুণের যুব কংগ্রেসের পক্ষ থেকে শহরের পুলিশ কমিশনার অমিতেশ কুমারের কাছে অভিযোগ দায়ের করা হয়। যুব কংগ্রেসের সদস্য অক্ষয় জৈন জানান, ‘আমরা পাব বা রাতভর পার্টির বিরুদ্ধে নই। 

 

কিন্তু যুবসমাজকে আকৃষ্ট করার জন্য এমন কৌশল পুণে শহরের ঐতিহ্যের বিরুদ্ধে। পানশালার ম্যানেজমেন্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি। এই ধরনের পদক্ষেপ যুবসমাজের মধ্যে ভুল বার্তা ছড়াতে পারে’। অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি নিয়ে তদন্তে নামে। ইতিমধ্যেই পানশালার মালিকের বয়ান রেকর্ড করা হয়েছে। পাব কর্তৃপক্ষ জানিয়েছে, ‘কন্ডোম বিতরণ করা কোনও অপরাধ নয়। এই উদ্যোগের উদ্দেশ্য ছিল যুবসমাজের মধ্যে সচেতনতা তৈরি করা, নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়া’। তবে বয়ান রেকর্ডের পরেও তদন্ত চালাচ্ছে পুলিশ। অন্যদিকে, বর্ষবরণের রাতে যাতে রাস্তায় কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে বেশির ভাগ শহরেই নিরাপত্তা আঁটোসাঁটো করেছে পুলিশ। ঝামেলা এড়াতে মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত পুলিশ বাহিনী।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া