সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ফের নজির মমতা ব্যানার্জির, দেশে সবচেয়ে গরিব বাংলার মুখ্যমন্ত্রী, সবচেয়ে ধনী কে?

RD | ৩০ ডিসেম্বর ২০২৪ ০৩ : ৩৬Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: বছর শেষে সোমবার প্রকাশিত হয়েছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস- এর রিপোর্ট। সেই অনুসারে ভারতের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু। তাঁর সম্পত্তির পরিমাণ ৯৩১ কোটি টাকা। অন্যদিকে, মাত্র ১৫ লক্ষ টাকার মালিকানা নিয়ে ওই তালিকার একেবারে নিচে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

ধনীতম মুখ্যমন্ত্রীদের তালিকায় চন্দ্রবাবুর পর দ্বিতীয় স্থানে রয়েছেন, অরুণাচল প্রদেশের পেমা খান্ডু। তাঁর সম্পত্তির পরিমাণ ৩৩২ কোটি টাকারও বেশি। কর্নাটকের মুখ্যমন্ত্রী ৫১ কোটি টাকার বেশি সম্পদের মালিক। সিদ্দারামাইয়া ভারতের তৃতীয় ধনী মুখ্যমন্ত্রী। তবে, মুখ্যমন্ত্রী খান্ডুর ১৮০ কোটি কোটি  টাকার দায়ভার রয়েছে। সিদ্দারামাইয়ার দায়ভারের পরিমাণ ২৩ কোটি টাকা। চন্দ্রবাবু নাইডুর ১০ কোটি টাকারও বেশি দায় রয়েছে বলে রিপোর্টে প্রকাশিত।

দরিদ্রতম মুখ্যমন্ত্রীদের তালিকায় মমতা ব্যানার্জির আগেই রয়েছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তাঁর সম্পত্তির পরিমাণ ৫৫ লক্ষ টাকা। ওমরের আগে স্থান পেয়েছেন দেশের একমাত্র বাম শাসিত রাজ্য কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। ১ কোটি টাকার সম্পত্তির মালিক তিনি।

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস ২০২৩-২০২৪ আর্থিক বর্ষে রাজ্য বিধানসভাগুলি থেকে  প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই তালিকা তৈরি করেছে। সংস্থার রিপোর্টে উল্লেখ, রাজ্য বিধানসভা এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যমন্ত্রী প্রতি গড় সম্পদের পরিমাণ ৫২.৫৯ কোটি টাকা। 

দেশের ৩১ জন মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তির মূল্য ১,৬৩০ কোটি টাকা। রিপোর্টে বলা হয়েছে যে, ১৩ জন (৪২ শতাংশ) মুখ্যমন্ত্রী তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে বলে জানিয়েছেন। ১০ জন (৩২ শতাংশ) মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হত্যার চেষ্টা, অপহরণ, ঘুষ এবং অপরাধমূলক ভয় দেখানো সহ গুরুতর ফৌজদারি মামলা রয়েছে। 

ভারতের ৩১ জন মুখ্যমন্ত্রীর মধ্যে মাত্র দু'জন মহিলা। এঁরা হলেন পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জী ও দিল্লির অতিশী।

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া