বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: RD ৩০ ডিসেম্বর ২০২৪ ০০ : ৪৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: গা ঘিনঘিনে ব্যাপার। প্রশ্নের মুখে স্কুলে বাচ্চাদের স্বাস্থ্যবিধি! সিনিয়র পড়ুয়াদের ফেলে দেওয়া খাবার জমা করা হচ্ছিল কুকুরদের দেওয়ার জন্য নির্ধারিত বালতিতে। কিন্তু বদলে সেই খাবার পরিবেশন করা হয় স্কুলের ছোট ছোট বাচ্চাদের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাচ্চাদের অভিভাবকরা ক্ষোভ উগরে দিয়েছেন। স্কুল কর্তৃপক্ষ শেষপর্যন্ত বাচ্চাদের বাবা-মায়েদের ওই সময়ের সিসিটিভি ফুটেজ দেখাতে বাধ্য হয়েছেন। প্রশাসন ঘটনার অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে।
ভয়াবহ এই কাণ্ড উত্তর-পূর্ব চিনের লিয়াওনিং প্রদেশের হুয়ানরেন কাউন্টির উলিডিয়ানজি স্কুলের। সাউথ চায়না মর্নিং-য়ের প্রতিবেদন অনুযায়ী, বেশ কয়েকজন লোককে দেখা গিয়েছে স্কুলের সিনিয়রদের ফেলে দেওয়া খাবার একটি বালতিতে তুলতে। ওই বালতির খাবার কুকুরদের জন্য সংরক্ষিত করা হচ্ছিল। এর কিছুক্ষণ পরই ক্যান্টিনে আসে স্কুলের অল্পবয়সী পড়ুয়ারা। তখন কুকুরের জন্য সংরক্ষিত ওই বালতি থেকে খাবার তুলে বাচ্চাদের পরিবেশন করা হয়।
স্কুলের খাদ্য নিরাপত্তা নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা। অভিভাবকরা তাদের ক্ষোভ প্রকাশ করতে স্কুলে জড়ো হয়েছিল। উত্তেজনা প্রশমনে স্কুল প্রশাসন অভিভাবকদের ঘটনার সময়কার ক্যান্টিনে নজরদারি ফুটেজ দেখার অনুমতি দিয়েছিল। তবে শর্ত ছিল, কেই কোনও রেকর্ডিং ডিভাইস ব্যবহার করতে পারবেন না। ফুটেজ দেখে মানসিকভাবে অনেকেই বেঙে পড়েছিলেন। প্রত্যক্ষদর্শী একজন মা বলেছেন, "সব বাবা-মা যাঁরা নজরদারি ভিডিও দেখছিলেন তাঁরা কেঁদেছিলেন।" স্কুলের প্রধান শিক্ষকের কাছে অভিভাবকদের প্রশ্ন ছিল, "আপনার (প্রধান শিক্ষক) নিজের বাচ্চাকে কি এই ধরনের খাবার খেতে দিতে পারবেন?"
এই কেলেঙ্কারির তদন্তে স্থানীয় প্রশাসন একটি তদন্ত কমিটি তৈরি করেছে।
সাউথ চায়না মর্নিং-য়ের প্রতিবেদন বলা হয়েছে, ঘটনাটি চিনের সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে। বেশিরভাগই অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের জন্য ক্ষোভ প্রকাশ করেছেন। একজন মন্তব্য করেছেন, "তারা আমাদের শত্রু নয়। তারা আমাদের সন্তান, আমাদের দেশের ভবিষ্যৎ। তাদের এমন খাবার দেওয়ার সাহস কি করে হয়?" অন্য একজন বলেছেন, "স্কুল এবং সংশ্লিষ্ট কর্মীদের উভয়েরই কঠোর শাস্তি হওয়া উচিত। আমাদের উচিত যারা খাদ্য নিরাপত্তা বিধি লঙ্ঘন করছে তাদের কড়া শাস্তি দেওয়া।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?