বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | নেটফ্লিক্সের যুগেও রমরমিয়ে চলছে ডিভিডি ভাড়ার দোকান! তাও আমেরিকায়, কেন এই বিপুল জনপ্রিয়তা

RD | ৩০ ডিসেম্বর ২০২৪ ০০ : ০৪Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: অনলাইন স্ট্রিমিং পরিষেবার জনপ্রিয়তা তুঙ্গে। কিন্তু এ বাজারেও রমরমিয়ে টিঁকে রয়েছে ডিভিডি ভাড়ার দোকান! তাও আমেরিকায়। এই পুরনো দোকানের বাৎসরিক আয়ও বেশ ভালোই। ৪০ বছরের পুরনো দোকান ঘিরে বিস্ময়। কেন এই যুগেও জনপ্রিয়তায় ভাটা পড়েনি ওই পুরনো ডিভিডি ভাড়ার দোকানটির? 

১৯৮৪ সালে হ্যাভারহিল সাফোকে কলিন রিচার্ডস  তাঁর ভিডিও-র দোকান টিভিএল অলস্টার খুলেছিলেন। প্রাথমিকভাবে এই দোকানের ভিডিও টেপ ভাড়ায় দেওয়া হত। কিন্তু পরে, ডিভিডি ভাড়া দেওয়া হয়ে থাকে। রিচার্ডসের মতে, তাঁর দোকানের একটি অনুগত গ্রাহক সংখ্যা রয়েছে। যাঁরা ৪০ বছর ধরে দোকানট শ্রীবৃদ্ধিতে সহায়তা করেছেন। সময়ের নিরিখে এটি ইতিমধ্যেই, আমেরিকার জনপ্রিয় ডিভিডি ভাড়ার সংস্থা ব্লকবাস্টার'কে পরাজিত করেছে। ব্লকব্লাস্টার ২০১৩ সালে বন্ধ হয়ে গিয়েছিল।

নিউ ইয়র্ক পোস্টকে রিচার্ডস জানিয়েছেন, তিনি ভেবে ছিলেন তাঁর মাত্র বছর পাঁচেক চলবে। কিন্তু সেই ভাবনা ভুল ছিল। তবে যখন স্কাই, নেটফ্লিক্স বাজারে আসে, তখন রচার্ড আর ভয় পাননি। কারণ ততদিনে টিভিএল অলস্টার বাজারে তার ভিত শক্ত করে ফেলেছিল। পরে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলি জনপ্রিয়তা পেতে শুরু করলে, রিচার্ডস তার ব্যবসায় বৈচিত্র্য আনার সিদ্ধান্ত নেন৷ ডিভিডি ভাড়া করা ছাড়াও, তাঁর দোকানে এখন খারাপ হয়ে যাওয়া ডিস্ক মেরামত করা হয়। চলে প্রিন্টিং পরিষেবাও৷ ফলে  হ্যাভারহিলের অনেক বাসিন্দাদের জন্যই টিভিএল অলস্টারের জনপ্রিয়তা এখনও অটুট।

রিচার্ডসের ব্যাখ্যা, 'আমি এখানে ৪০ বছরেরও বেশি সময় ধরে কাজ করেছি। এখন আমি অবসর নিলেও, দোকানে প্রতিদিন আসি। এই দোকান আমার জীবনীশক্তি ফুরতে দেয়নি। আমি এতে খুশি। অনেক লোক আসে এবং প্রতিদিন আমাদের দেখে হয়। আমরা এখনও কাজের চ্যালেঞ্জ সামলাচ্ছি। আমরা এখনও লোকেদের সাহায্য করছি।"

দুই সন্তানের বাবা আরও জানান যে, অনেক বয়স্ক মানুষ তাদের নাতি-নাতনিকে দোকানে নিয়ে আসেন ঐতিহ্য়ের সঙ্গে পরিচয় করাতে। নতুন প্রজন্মের স্ট্রিমিং পরিষেবা সম্পর্কে রিচার্ডস বলেন, "অবশ্যই লোকেদের বাড়িতে স্ট্রিমিং পরিষেবা রয়েছে, কিন্তু পার্থক্য হল যখন কেই দোকানে আসেন এবং সিনেমার জন্য ডিভিডি বাছাই করে বাড়িতে নিয়ে যান তখন তিনি চলচ্চিত্রের প্রতি অনুগত। লাইভ স্ট্রিমিংয়ে অনেকেই বিভ্রান্ত হয়।"

৭১ বছর বয়সী রিচার্ডস জানান, তাঁর সংগ্রেহে থাকা ফরেস্ট গাম্প সিনেমা ডিভিডি  সর্বাধিক জনপ্রিয়, যা ২০০০ বারের বেশি ভাড়া নেওয়া হয়েছে। বর্তমানে, রিচার্জড এক সপ্তাহের জন্য ডিভিডি ভাড়া নেন ২.৫০ মার্কিন ডলার। ভারতীয় অর্থে যার মূল্য ২৫০ টাকা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া