সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ৩০ ডিসেম্বর ২০২৪ ২৩ : ৩১Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের সোনার ভাণ্ডারে ভারতীয় মহিলাদের অবদান কতটা তারই প্রমাণ দিচ্ছে সামনে আনল ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল। সংস্থার সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী গোটা বিশ্বের সোনার মোট পরিমাণের প্রায় ১১% রয়েছে ভারতীয় মহিলাদের কাছে। পরিসংখ্যান অনুযায়ী, ভারতীয় মহিলাদের কাছে মোট সোনার পরিমাণ প্রায় ২৪ হাজার টন। এই পরিমাণটা এতটাই বেশি যে সোনা সঞ্চয়ের ক্ষেত্রে বিশ্বের প্রথম পাঁচটি দেশ মিলেও এই পরিমাণ ছুঁতে পারে না। যেমন আমেরিকার সঞ্চয়ে মজুত রয়েছে প্রায় ৮,০০০ টন সোনা। জার্মানির কাছে রয়েছে ৩,৩০০ টন, ইতালির কাছে ২,৪৫০ টন, ফ্রান্সের হাতে ২,৪০০ টন এবং রাশিয়ার হাতে রয়েছে ১,৯০০ টন সোনা। সেখানে শুধুমাত্র ভারতীয় মহিলাদের দখলেই রয়েছে ২৪ হাজার টন।
ভারত বিশাল বড় দেশ। পরিসংখ্যান খতিয়ে দেখলে দেখা যায়, উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতের মহিলারা সোনা সঞ্চয়ের ক্ষেত্রে এগিয়ে। সোনার গয়না ভারতীয় সংস্কৃতির এক অন্যতম অঙ্গ। যার ফলে অন্যান্য দেশের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে ভারত। দেশজুড়ে মহিলাদের মোট সোনার ৪০% রয়েছে দক্ষিণ ভারতে। এর মধ্যে ২৮% রয়েছে শুধুমাত্র তামিলনাড়ুতেই। এক রিপোর্টে জানানো হয়েছে, ২০২০ সালের পরবর্তী দুই অর্থবর্ষে মহিলাদের সোনার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি, বৃদ্ধি পেয়েছে দেশের অর্থনীতিও। বিভিন্ন উৎসবের পাশাপাশি ভবিষ্যতের সঞ্চয় হিসেবেও সোনা কিনে থাকেন অনেকে। যে কারণে এই সংখ্যাটা বেড়ে চলেছে দিন দিন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?