মঙ্গলবার ২৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | TMC : গিরিরাজের বিরুদ্ধে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ করবে তৃণমূল

Sumit | ০৬ ডিসেম্বর ২০২৩ ১৯ : ৩৫Sumit Chakraborty
বীরেন ভট্টাচার্য, দিল্লি : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অশালীনভাবে ব্যঙ্গ করায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের ওপর ক্ষুব্ধ তৃণমূল। বুধবার রাজ্যসভায় বিষয়টি তুলে তীব্র প্রতিবাদ করেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে এমন মন্তব্য ও অঙ্গভঙ্গি করার তীব্র প্রতিবাদ জানান তিনি। সেইসময় সভায় উপস্থিত ছিলেন গিরিরাজ সিং। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সংসদ চত্ত্বরে গান্ধী মূর্তির পাদদেশে গিরিরাজ সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন তৃণমূলের মহিলা সাংসদরা।
রাজ্যসভায় শান্তনু সেন বলেন, "একজন কেন্দ্রীয় মন্ত্রীর অঙ্গভঙ্গির তীব্র নিন্দা করি। কিছুক্ষণ আগেই দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি অশালীন অঙ্গভঙ্গি করেছেন।" সেই সময় সভা পরিচালনার দায়িত্বে থাকা ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিংকে শান্তনু সেন বলেন, "প্রয়োজনে সেই ভিডিও আমি পেশ করতে পারি। এই বিষয়টিতে নজর দেওয়া উচিত।" গিরিরাজের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি একটি ভিডিও বার্তায় বলেছেন, "কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্পর্কে দুঃখজনক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, মমতা ব্যানার্জি উৎসব করছেন, ঠুনকা লাগাচ্ছেন। আপনারা এবং বিজেপি দল প্রতিদিন মহিলা বিরোধী মন্তব্য করেন, আর আপনারা মমতা ব্যানার্জিকে শেখাচ্ছেন কোনটা উচিত আর কোনটা নয়? আপনারা যেভাবে রাজ্যের মানুষের মনরেগার টাকা আটকে রেখেছেন, সেটা আপনাদের উচিত নয়।" একইসঙ্গে নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, "দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর সম্পর্কে আপনার এই মন্তব্য আপনার বিকৃত মানসিকতার প্রকাশ। আমরা উৎসব পছন্দ করি, আমরা আমাদের ঠুনকা পছন্দ করি। আমরা আনন্দ করি কারণ, বাংলায় বিজেপি কোনওদিনই ক্ষমতায় আসতে পারবে না।" 
সমালোচনার মুখে নিজের মন্তব্য অস্বীকার করেছেন গিরিরাজ সিং। তিনি বলেন, "বাংলায় মমতা সরকার দুর্নীতিতে ডুবে আছে। মন্ত্রীরা জেলে যাচ্ছেন, সেখানকার মানুষ বঞ্ছিত হচ্ছেন। আর মুখ্যমন্ত্রী উৎসবে মেতেছেন। আমি মহিলাকে বলিনি, আমি বাংলার মুখ্যমন্ত্রীকে একথা বলেছি। মুখ্যমন্ত্রীর কর্তব্য, রাজ্যের মানুষের অধিকার সুরক্ষিত করা। আর তিনি ফিল্ম উৎসবে মেতে রয়েছেন। আমি এই কথাই বলেছি। উৎসবের কথা বলেছি, এখানে অপমানের প্রসঙ্গ কোথায়? আমি ঠুনকা শব্দটি বলিনি।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া