সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ৩০ ডিসেম্বর ২০২৪ ২১ : ৩৭Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: সামনেই বর্ষবরণ। নতুন বছর কে কীভাবে কাটাবেন তা নিয়ে মেতেছেন নেটাগরিকেরা। ছয়লাপ সোশ্যাল মিডিয়া। মোটামুটি সকলেই কম বেশি আয়োজন শুরু করেছেন নতুন বছরকে স্বাগত জানানোর। কেউ বানাচ্ছেন রিলস। কেউ আবার পোস্ট দিচ্ছেন। নতুন বছরকে স্বাগত জানাতে এবার এক ব্যক্তি রাস্তায় দিলেন আগুন। ঘটনাটি উত্তরপ্রদেশের।
জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম শেখ বিলাল। তিনি ইন্সটাগ্রামে রিলস বানানোর জন্য উত্তরপ্রদেশের ফতেহপুরে ন্যাশনাল হাইওয়েতে এই কাণ্ডটি ঘটিয়েছেন। এক প্রত্যক্ষদর্শী সেই ঘটনার কথা জানিয়ে লেখেন, এইভাবে একজন স্টান্ট করছেন রাস্তায়। প্রশাসন কেন সেই নিয়ে কিছু বলছে না। সঙ্গে জুড়ে দেন সেই সংক্রান্ত ভিডিও। মুহূর্তে ভাইরাল হয়ে যায় তা। বিষয়টি নজরে পড়ে ফতেপুর পুলিশের। দ্রুত পদক্ষেপ নেন তারা। আইন ভাঙার জন্য পুলিশ দ্রুত সেখানে উপস্থিত হয়। যে রাস্তায় পেট্রোল ঢেলে আগুন জ্বালানো হচ্ছিল সেখানে পুলিশ মোতায়েন করা হয়। রাস্তা ফাঁকা করে দেওয়া হয়।
সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা বজায় রাখতে অনেকেই অনেক কাণ্ড ঘটান। এর আগে দেখা গিয়েছে, মিরাটের এক ব্যক্তিকে তাঁর চারচাকা নিয়ে অদ্ভুত কাণ্ড ঘটাতে। ইন্তেজার আলি নামে ওই বাসিন্দার বাড়ি মুন্ডালি গ্রামে। তিনি তাঁর গাড়ির ছাদ প্রথমে কাদা দিয়ে ভরাট করেন। এরপরে গাড়িটি দ্রুত গতিতে চালিয়ে দেন। একবার তিনি রাস্তার নিচে গাড়িটি দ্রুত চালাতে শুরু করলে, ছাদ থেকে কাদা চারদিকে উড়তে দেখা যায়। ফলত আশপাশের লোকজন বিরক্ত হন।
এরপর ভিডিওটি ইন্টারনেটে প্রকাশের পর, অনেকেই তাঁর দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য তাঁর দিকে বিরূপ মন্তব্য করেন। এই ভিডিওটি ব্যবহার করে, মিরাট পুলিশ ইন্তেজার আলিকে ট্র্যাক করেন এবং তাঁর গাড়িটি বাজেয়াপ্ত করেন।
এর আগে একই রকম একটি ঘটনায়, হরিয়ানার পানিপথে একজন অন্তর্বাস পরে রিল বানাতে নাচতে শুরু করেছিলেন। ঘটনাস্থলে উপস্থিত মহিলারা তাঁর অশ্লীল আচরণে অস্বস্তি বোধ করেন। শেষপর্যন্ত স্থানীয় দোকানদারদের হস্তক্ষেপে সেই রিল বানানো বন্ধ করা হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?