মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

this home made natural health drink can reduce risk of cancer and heart attack prevent stroke also

লাইফস্টাইল | ক্যান্সারের কোষকে ধ্বংস করে, আটকায় হার্ট অ্যাটাকও, ঘরোয়া এই পানীয়তে শরীর থাকবে রোগমুক্ত

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ৩০ ডিসেম্বর ২০২৪ ১৭ : ৪৩Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্কঃ সর্দিকাশি যেন শীতের ছায়াসঙ্গী। শীত পড়ল কি পড়ল না, খুসখুসে কাশি আর ঘুসঘুসে জ্বর শুরু হয়ে গেল। সঙ্গে সর্দি, হাঁচি, কাশি তো আছেই। ঠান্ডা লাগা ছোঁয়াচে নয়। কিন্তু বাড়ির এক জনের হলে বাকিদেরও ভোগান্তি শুরু। আশপাশে সকলের মুখে শুধু জ্বর, সর্দিকাশির গল্প। সঙ্গে অন্যান্য জটিল রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলাও ভীষন কঠিন কাজ হয়ে উঠেছে। মারণ রোগ ক্যান্সার থেকে যে কোনোও বয়সে হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার গল্প এখন ঘরে ঘরে। এইসব সমস্যার সমাধান হিসেবে প্রথম থেকেই আপনি ভরসা করতে পারেন ঘরোয়া টোটকায়। বাড়িতে মজুত কিছু সাধারণ উপকরণেই তৈরি এই পানীয় আপনার অনেক বিপদকে প্রতিরোধ করতে পারে। জেনে নিন কীভাবে বানাবেন।

প্যানে দু'কাপ জল দিন। অল্প আঁচে বসিয়ে রাখুন। ফুটতে শুরু করলে হাফ ইঞ্চি আদাকে ঘষে বা থেঁতো করে দিয়ে দিন। সঙ্গে এক টুকরো কাঁচা হলুদ ও দু'কোয়া মতো রসুনকে থেঁতো করে দিন। অল্প আঁচেই বসিয়ে রাখুন। জল ফুটে অর্ধেক হয়ে এলে নামিয়ে নিন। ছেঁকে নিয়ে সকালে খালি পেটে খান। আপনার শরীর থাকবে রোগমুক্ত ও চনমনে।

হলুদ ক্যান্সার নিরাময়ে যেমন সাহায্য করে, ঠিক তেমনি অ্যান্টিক্যানসারের কিছু ওষুধ আছে যেগুলির হলুদ সেবনের ফলে কার্যকারিতা কমে যায়। হলুদ রক্ত জমাট বাঁধার স্বাভাবিক প্রবণতা কমায়। কাঁচা হলুদ শরীরের জন্য অত্যন্ত উপকারী। রক্ত পরিষ্কার করা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি একাধিক উপকারিতা রয়েছে। কাঁচা হলুদে রয়েছে কারকিউমিন। যা শরীরে রোগের প্রবণতা কমায়। পাশাপাশি রক্ত চলাচল বাড়ায়। কাঁচা হলুদের মধ্যে রয়েছে জীবাণুনাশক গুন। আদা খেলে গ্যাস, অ্যাসিডিটি, পেট ফাঁপার মতো সমস্যা কমে যায়
বমি বা বমিভাবের এক নম্বর চিকিৎসা হল আদা
আদায় রয়েছে একাধিক উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট যা ইমিউনিটি বাড়ানোর কাজে সিদ্ধহস্ত
নিয়মিত আদা খেলে মস্তিষ্কে সেরোটোনিন এবং ডোপামিন হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায়। ফলে মুড থাকবে চাঙ্গা
আদা খেলে কমবে মাথা ব্যথাও। রসুনে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টিঅক্সিড্যান্ট, ফসফরাস, আয়রন, কার্বোহাইড্রেট, পটাশিয়াম, কপার, জিঙ্ক, থায়ামিন এবং রাইবোফ্লাইবিন। যার এত বিশাল পরিমাণ পুষ্টিগুণ থাকার রয়েছে, সেই রসুন যদি আপনি রোজ সকালে খালি পেটে খান, তাহলে স্বাভাবিকভাবেই পেয়ে যাবেন অনেক রোগ থেকে মুক্তি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া