বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ৩০ ডিসেম্বর ২০২৪ ১৫ : ২৫Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ১০০ বছর বয়সে প্রয়াত হলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টার। ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত প্রেসিডেন্ট পদে ছিলেন তিনি। ২০০২ সালে নোবেল শান্তি পুরস্কার পান। রবিবার জর্জিয়ায় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বহুদিন ধরেই মস্তিষ্কের ক্যানসারে ভুগছিলেন জিমি। ২০১৫ সালে তাঁর এই রোগ ধরা পরে। ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকেই শয্যাশায়ী। পরিবার সূত্রে জানানো হয়েছে, রবিবার পরিবারের সদস্যদের উপস্থিতিতে ‘শান্তিপূর্ণ ভাবে’ প্রয়াত হয়েছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট।
আমেরিকার জর্জিয়া প্রদেশেই জন্ম জিমির। কেরিয়ারের শুরুতে সেখানে বাদাম চাষ করতেন। পরে জর্জিয়ার গভর্নর পদে নিযুক্ত হন তিনি। আমেরিকার সবচেয়ে বেশি বয়সি প্রেসিডেন্ট ছিলেন জিমি। প্রেসিডেন্ট পদে থাকাকালীন মানবতা এবং সামাজিক অধিকারে জোর দিয়েছিলেন তিনি। ইজ়রায়েল এবং মিশরের মধ্যে শান্তিস্থাপনেও সক্ষম হয়েছিলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্বের তাবড় রাজনৈতিক ব্যক্তিত্ব।
ভারত সফরেও এসেছিলেন আমেরিকার ৩৯তম প্রেসিডেন্ট। সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি রোসালিন কার্টার। ১৯৭৮ সালের ৩ জানুয়ারি হরিয়ানার দৌলতপুরের একটি গ্রামে এসেছিলেন। জিমির সঙ্গে ব্যক্তিগত যোগ রয়েছে ভারতের। তাঁর মা লিলিয়ান ১৯৬০ সালে স্বাস্থ্য স্বয়ংসেবক হিসাবে কাজ করে গিয়েছিলেন ভারতে। তাঁর সফর শেষেই ওই গ্রামের নাম হয়ে যায় 'কার্টারপুর'। ২০০২ সালের ৩ জানুয়ারি নোবেল শান্তি পুরস্কার পান জিমি। ওই দিনটিতে হরিয়ানার এই গ্রামে ছুটি পালন করা হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?