বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

What happened? Why am I here? asked one of the survivor of South Korean plane crash

বিদেশ | ‘আমি এখানে কেন?’, যমের দুয়ার থেকে ফিরে প্রশ্ন দক্ষিণ কোরিয়ার বিমান দুর্ঘটনায় জীবিত যাত্রীর

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ৩০ ডিসেম্বর ২০২৪ ১৪ : ৪৬Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: কাজাখস্তানের রেশ কাটতে না কাটতেই দুর্ঘটনার কবলে পড়েছে দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারলাইন্সের বোয়িং বিমান। ১৮১ জনের মধ্যে ১৭৯ জন যাত্রীরই মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। আশ্চর্যজনভাবে বেঁচে গিয়েছেন দুই বিমানকর্মী। সাক্ষাৎ যমের দুয়ার থেকে ফিরে এসেছেন ৩২ বছর বয়সী লি এবং ২৫ বছর বয়সী ক্বোন। সামান্য আহত হয়েছেন দু'জনেই। দুর্ঘটনার পর দু'জনকে উদ্ধার করে মকপো হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

লি-র হুঁশ ফেরার পর তাঁকে চিকিৎসকরা প্রশ্ন করেন তাঁর কোথাও আঘাত লেগেছে। উত্তরে লি শুধু বলেন, ''কী হয়েছে, আমি এখানে কেন?'' লি আরও জানান, বিমান অবতরণের পর তাঁর কিছুই মনে নেই। শুধু মনে আছে অবতরণের আগে সিটবেল্ট বেঁধে আসনে বসে রয়েছেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, বিমানের যাত্রীদের সুরক্ষা নিয়ে এখনও আতঙ্কের মধ্যে রয়েছেন তিনি। লি বিমানের লেজের দিকে যাত্রী পরিষেবার দায়িত্বে ছিলেন। হাসপাতাল সূত্রে খবর, তাঁর বাঁ কাঁধে চিড় ধরেছে এবং মাথায় চোট লেগেছে। লি-র পরিবারের অনুরোধে তাঁকে সিওলের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অপর বিমানকর্মী ক্বোন-এর বিমান দুর্ঘটনার ব্যাপারে কিছুই মনে নেই। হাসপাতাল সূত্রে খবর, ওই তরুণীর মাথায় চোট লেগেছে এবং গোড়ালিতে ভেঙে গিয়েছে।

১৯৯৭ সালের পর ফের এরকম প্রাণঘাতী বিমান দুর্ঘটনা দেখল দক্ষিণ কোরিয়া। ১৭৫ জন যাত্রী এবং ছ'জন বিমানকর্মী-সহ মোট ১৮১ জন যাত্রী নিয়ে ব্যাঙ্কক থেকে ফিরছিল বিমানটি। মুয়ান বিমানবন্দরে অবতরণের সময় গণ্ডগোল দেখা দেয় বিমানটির ল্যান্ডিং গিয়ারে। সময়মতো খোলেনি বিমানটির চাকা। এর ফলে বেলি ল্যান্ডিং করাতে বাধ্য হন চালক। কিন্তু বিমানটির গত বেশি থাকায় সেটিকে নিয়ন্ত্রণ করা যায়নি। বিমানবন্দরের রানওয়ের পাঁচিলে গিয়ে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। এর পরেই বিমানটি ভেঙে যায়। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম সূত্রে খবর, অনেক যাত্রী বিমান থেকে ছিটকে নীচে পড়ে যান। এ ছাড়া, বিমানে আগুন ধরে যাওয়ায় ঝলসে মৃত্যু হয়েছে অনেকের। বিমান দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। বিমানটির অবতরণের আগের মুহূর্তের বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, অবতরণের আগে বিমানটির ডান দিকের ইঞ্জিন থেকে ধোঁয়া বার হতে দেখা যাচ্ছে। পাখির সঙ্গে ধাক্কার ফলে দুর্ঘটনার কবলে পড়েছে বিমানটি এই তত্ত্বই জোরালো হচ্ছে ক্রমশ।

প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর আজ়ারবাইজান এয়ারলাইন্সের একটি বিমান কাজ়াখস্তানের আকতু শহরে ভেঙে পড়ে। দুর্ঘটনায় বিমানে থাকা ৬৭ জনের মধ্যে ৩৮ জনেরই মৃত্যু হয়। সেই বিমান দুর্ঘটনায় দু'টি তত্ত্ব উঠে এসেছে। এক, পাখির ঝাঁকের সঙ্গে বিমানের ধাক্কা। দ্বিতীয় তত্ত্বে বলা হচ্ছে, ভুলবশত ইউক্রেনের বিমান ভেবে রাশিয়া ওই যাত্রিবাহী বিমানটিকে গুলি করে নামিয়েছে। আজ়ারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম অলিয়েব যদিও এই দুর্ঘটনার জন্য দায়ী করেছেন রাশিয়াকেই। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া