শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ২৯ ডিসেম্বর ২০২৪ ০২ : ৫৩Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: বর্ষশেষের রাতে বিশেষ পরিষেবা দেবে কলকাতা মেট্রো। আগামী মঙ্গলবার অর্থাৎ ৩১ ডিসেম্বর ব্লু লাইনে (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ) তিন জোড়া অতিরিক্ত মেট্রো চালানো হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তিনটি মেট্রো দক্ষিণেশ্বর স্টেশন থেকে কবি স্টেশন পর্যন্ত। অন্য তিনটি সুভাষ স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। মেট্রোর বাকি সূচি অপরিবর্তিত থাকছে।
রবিবার এক বিজ্ঞপ্তিতে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত তিন মেট্রোর প্রথমটি দক্ষিণেশ্বর স্টেশন থেকে ছাড়বে রাত ৯টা ৪৮ মিনিটে। কবি সুভাষ থেকে ছাড়বে ৯টা ৫৫ মিনিটে। দ্বিতীয় বিশেষ মেট্রো পরিষেবা পাওয়া যাবে দক্ষিণেশ্বর স্টেশনে রাত ১০টা ৩ মিনিটে, আর কবি সুভাষ স্টেশনে রাত ১০টা ১০ মিনিটে। দক্ষিণেশ্বর থকে শেষ বিশেষ মেট্রো পরিষেবা পাওয়া যাবে যথাক্রমে ১০টা ১৮ এবং কবি সুভাষ থেকে ১০টা ২৫ মিনিটে। রাতের বিশেষ মেট্রো অন্যান্য দিনের মতো ওই দিনেও দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে রাত ১০টা ৪০ মিনিটে ছাড়বে।
মেট্রোর তরফে জানানো হয়েছে, মঙ্গলবার গ্রিন লাইন-১ অর্থাৎ শিয়ালদহ থেকে সল্টলেক, গ্রিন লাইন-২ অর্থাৎ এসপ্ল্যানেড থেকে হাওড়া, পার্পল লাইন অর্থাৎ জোকা থেকে মাঝেরহাট এবং অরেঞ্জ লাইন অর্থাৎ কবি সুভাষ (নিউ গড়িয়া) থেকে হেমন্ত মুখার্জি (রুবি হসপিটাল পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে।
বর্ষবরণের রাতে প্রচুর লোকের সমাগম হতে পারে পার্ক স্ট্রিট এলাকায়। সেই জন্য নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছে কলকাতা পুলিশ। শনিবার কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, অন্য বছরের মতো বর্ষবরণের রাতে পার্ক স্ট্রিটে বিশেষ পুলিশের ব্যবস্থা করা হয়েছে। মোট সাড়ে ৪ হাজার পুলিশ মোতায়েন থাকবে শহরজুড়ে। পার্ক স্ট্রিটে বাড়ানো হয়েছে সিসি ক্যামেরার সংখ্যা। ওয়াচ টাওয়ার থেকে নজরদারি নিশ্ছিদ্র করার নির্দেশও দেওয়া হয়েছে ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?