সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২৯ ডিসেম্বর ২০২৪ ১৭ : ৩১Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: প্রবল শীতের সঙ্গে এবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করলে হাওয়া অফিস। এখানেই শেষ নয়, দেশের বেশ কয়েকটি রাজ্যে রাত এবং সকালের দিকে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকবে বলেও সতর্কতা জারি করেছে আইএমডি। উত্তর ভারতের বিভিন্ন অংশে বছরের শেষ থেকেই চলবে শৈত্যপ্রবাহ। সমতলে থাকবে শীতের আমেজ আর পাহাড়ের দিকে থাকবে বরফের চাদর।
আইএমডি-র পক্ষ থেকে বলা হয়েছে উত্তরপ্রদেশে বর্তমানে তাপমাত্রা রয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এই পরিস্থিতি যদি আরও দুদিন ধরে চলতে থাকে তাহলে প্রবল শীতের কামড় অনুভব করবেন সেখানকার বাসিন্দারা। অন্যদিকে মধ্যভারতের বিভিন্ন অংশে শীত বজায় থাকবে। তবে রাত বা সকালের দিকে থাকবে প্রবল কুয়াশার দাপট। বছরের শেষদিকে শীতের আমেজ থাকবে রাজস্থান এবং হিমাচল প্রদেশেও।
বছরের শেষ দুটি দিনে হিমাচল প্রদেশে প্রবল শৈত্যপ্রবাহ চলবে। এর সঙ্গে তাল রেখে পাঞ্জাব, হরিয়ানা, জম্মু-কাশ্মীর, রাজস্থানেও শীত থাকবে। পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানে বৃষ্টিও বাড়তি মাথাব্যাথা হবে সকলের মধ্যে।
কাশ্মীরের বিভিন্ন অংশে ভারী তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ এবং মধ্য কাশ্মীরে তুষারপাতের জেলে বন্ধ হতে পারে বিভিন্ন জাতীয় সড়ক। ইতিমধ্যেই তুষারপাতের জেরে বানিহাল এবং বারামুলার মধ্যে ট্রেন পরিষেবা বন্ধ করে রাখা হয়েছে। শ্রীনগর থেকে বিমান ওঠানামাও বন্ধ করে রাখা হয়েছে।
উত্তরাখণ্ডের বিভিন্ন পাহাড়ি অংশে তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে। সেখানে টানা তুষারপাত চলছে। যোশীমঠ সহ বিভিন্ন অংশে বরফের জেরে বন্ধ রয়েছে বিভিন্ন প্রধান রাস্তা। তুষারপাত কমলে দিনের বেশিরভাগ সময়ে চলছে টানা বৃষ্টি। ফলে তাপমাত্রার পারদপতন আরও বেশি করে হয়েছে। সবমিলিয়ে বলা যায় বছরের শেষে শীতের আমেজ অনুভব করছেন ভারতবাসী। বেশ কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে শীতের আমেজ আরও জোর করে কামড় দিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?