শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Tight security arrangements in Puri ahead of New Year rush

দেশ | পুরীতে বর্ষবরণ করতে ইচ্ছুক, মানতে হবে বেশ কিছু বিধিনিষেধ, জারি নির্দেশিকা

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ২৮ ডিসেম্বর ২০২৪ ০০ : ১৫Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ছুটির মরসুম চারিদিকে। নানা পর্যটনকেন্দ্রে উপচে পড়ছে ভিড়। তেমনই পর্যটকদের ভিড়ে ঠাসা পুরী। সামনেই বর্ষবরণ। বর্ষশেষের রাত এবং বর্ষবরণের দিন ভিড় আরও বাড়তে পারে আন্দাজ করে পুরীর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ভিড় সামলাতে ট্র্যাফিক সংক্রান্ত একগুচ্ছ নির্দেশিকাও জারি করেছে জেলা প্রশাসন।

আইনশৃঙ্খলা বজায় রাখতে গোটা পুরী সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা হয়েছে। গাড়ির ভিড় সামলাতে বেশ কয়েকটি নির্দেশিকা দেওয়া হয়েছে।  সেই নির্দেশিকা অনুযায়ী,  ভুবনেশ্বর থেকে পুরীতে যে সব গাড়ি আসবে সেগুলিকে জেল রোডে পার্ক করতে হবে। যাঁরা কোনার্ক হয়ে শহরে প্রবেশ করছেন তাঁদের জন্য তালাবানিয়ায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ব্রহ্মগিরির দিক থেকে যাঁরা আসবেন, তাঁদের জন্য গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে স্টারলিং বা যাত্রিকার কাছে। জগন্নাথ মন্দির, সৈকত এবং মার্কেট স্কোয়্যারে যাতে যান চলাচলের জেরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, তাই ওই সব এলাকায় কোনও চারচাকার গাড়ি ঢুকতে দেওয়া হবে না। 

পুলিশ সুপার বিনীত আগরওয়াল জানিয়েছেন, মত্ত অবস্থায় গাড়ি চালালে কড়া পদক্ষেপ করা হবে। বিপুল ভিড়ের আশঙ্কা করে মার্কেট চওক পর্যন্ত ব্যারিকেড করা থাকবে। ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি এই দু’দিন মেডিক্যাল চক থেকে জগন্নাথ মন্দির এবং লাইট হাউস পর্যন্ত কোনও গাড়ি চলার অনুমতি দেওয়া হবে না ।

পর্যটকেরা যাতে ভাল ভাবে জগন্নাথ মন্দির দর্শন করতে পারেন তাই মন্দির চত্বর এবং আশপাশের জায়গায় বিশেষ ব্যবস্থা থাকছে। সমুদ্রসৈকতে সর্বদা নজরদারি চালানো হবে। রাতেও চলবে টহলদারি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া