সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Marathi Actress s car allegedly run over by labourers in Mumbai, one died

দেশ | মুম্বইয়ে কর্মরত শ্রমিকদের পিষে দিল মারাঠী অভিনেত্রীর গাড়ি, মৃত এক, আহত আরও এক

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ২৮ ডিসেম্বর ২০২৪ ২৩ : ০৭Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: শুটিং সেরে ফেরার পথে কর্মরত শ্রমিকদের পিষে দিল মারাঠী অভিনেত্রীর গাড়ি। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক শ্রমিকের। আহত হয়েছেন আরও একজন। শুক্রবার রাতে মুম্বইয়ের কান্দিভালিতে ঘটনাটি ঘটেছে। আহত হয়েছেন গাড়িটির চালক এবং অভিনেত্রীও।

পুলিশ সূত্রে খবর, ওই অভিনেত্রীর নাম ঊর্মিলা কোঠারি।  দুর্ঘটনাটি ঘটেছে পয়সার মেট্রো স্টেশনের কাছে। শুক্রবার রাতে শুটিং সেরে গাড়ি করে ফিরছিলেন। গাড়ির গতি বেশি ছিল বলে অভিযোগ। পয়সার স্টেশনের কাছে রাস্তার ধারেই মেট্রো প্রকল্পের কাজ চলছিল। সেখানেই কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। আচমকাই অভিনেত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কর্মরত শ্রমিকদের চাপা দেয় বলে অভিযোগ।

সামতা নগর থানার পুলিশ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গাড়িটি দ্রুত গতিতে আসছিল। সময়মতো গাড়ির এয়ারব্যাগ খুলে যাওয়ায় অভিনেত্রী প্রাণে বাঁচেন। কিন্তু তাঁর গাড়িচালক গুরুতর আহত হন। এই ঘটনায় গাড়িটির চালকের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানো এবং গাফিলতির কারণে মৃত্যু-সহ বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। 

মারাঠি সিনেমাজগতে বেশ জনপ্রিয় ঊর্মিলা। দুনিয়াদারি, শুভমঙ্গল সাবধান, তি সাধ্যা কায় কারতে-র মতো সিনেমাতে অভিনয় করেছেন। টেলিভিশন জগতেও পরিচিত মুখ তিনি। প্রায় ১২ বছর ফের ছোটপর্দায় অভিনয় করতে ফিরেছেন ঊর্মিলা। তাঁর স্বামী আদ্দিনাথ কোঠারি অভিনেতা এবং পরিচালক। তিনি এই দুর্ঘটনা নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া