শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

3rd National Poem Festival inaugurated in Sarala Roy Memorial Hall

কলকাতা | তৃতীয় জাতীয় কবিতা উৎসব শুরু সরলা রায় মেমোরিয়াল হলে, উত্তেজনা শহরবাসীর মধ্যে

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ২৮ ডিসেম্বর ২০২৪ ২২ : ০২Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: তৃতীয় গদ্যপদ্যপ্রবন্ধ জাতীয় কবিতা উৎসবের সূচনা হল সরলা রায় মেমোরিয়াল হলে। সপ্তর্ষি প্রকাশনের আয়োজনে গভীর নির্জন পথের গদ্যপদ্যপ্রবন্ধ পত্রিকাটি সারা বছর ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কবিতা পাঠের অনুষ্ঠান করে থাকে। এ বছর এই ধরনের ১২টি অনুষ্ঠান ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বহুভাষিক জাতীয় কবিতা উৎসবটি এই অনুষ্ঠানগুলির সমাপ্তি অনুষ্ঠান। 

২৭ ডিসেম্বর, শুক্রবার এই উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট ইংরেজি ভাষার কবি ও হিন্দি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নন্দিনী সাহু। এই উৎসবে প্রতিবছরই বাংলা ছাড়া অন্য ভাষার একজন কবিকে সম্মান জানানো হয়। এবছর 'গদ্যপদ্যপ্রবন্ধ ২০১৪' সম্মাননা তুলে দেওয়া হয়েছে বিশিষ্ট ওড়িয়া কবি কেদার মিশ্রর হাতে। উৎসবেই প্রকাশ পেয়েছে অসমীয়া কবি সৌরভ শইকিয়ার অসমীয়া কবিতার বাংলা অনুবাদের গ্রন্থ "এক নিঃসঙ্গ হাসপাতাল"। ভাষান্তর করেছেন বাসুদেব দাস। গ্রন্থটি প্রকাশ করেন রনজিৎ দাশ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বর্ষীয়ান কবি কালীকৃষ্ণ গুহ। কবিতা পড়েছেন উর্দু ভাষার কবি নসিম আজিজী, হিন্দি ভাষার কবি বিমলেশ ত্রিপাঠী, ইংরেজি ভাষার কবি সম্পূর্ণা চ্যাটার্জি, রাজর্ষি পত্রনবিশ, সুতনুকা ঘোষ রায়, অনিন্দিতা বসু-সহ বাংলা ভাষার বিশিষ্ট কবিরা। গদ্যপদ্যপ্রবন্ধ পত্রিকার সম্পাদক অংশুমান কর জানিয়েছেন, আরও দুদিন এই কবিতা উৎসব চলবে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের এবং বিভিন্ন ভাষার কবিরা এই উৎসবে কবিতা পাঠ করবেন। 

শনিবারের অনুষ্ঠানে রয়েছে "কবিতার ছবি, ছবির কবিতা" শীর্ষক একটি আলোচনা। সেখানে অংশ নেবেন হিরণ মিত্র, প্রবাল কুমার বসু, সন্মাত্রানন্দ ও সমীরণ চট্টোপাধ্যায়। রবিবার রয়েছে 'কবিতা কাজের জিনিস নয়, ভাবের জিনিস' নামক একটি বিতর্ক অনুষ্ঠান। অংশ নেবেন সেলিম মল্লিক, সৌভিক গুহ সরকার, কস্তুরী সেন, সব্যসাচী মজুমদার ও তুষার পণ্ডিত। শীতের শহরে এই উৎসবটি নিয়ে শহরবাসীর মধ্যে ইতিমধ্যেই যথেষ্ট উত্তাপ ছড়িয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া