শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | বর্ষবরণের রাতেও কড়া নিরাপত্তায় মোড়া থাকবে শহর কলকাতা, কী জানালেন কলকাতার পুলিশ কমিশনার

Sumit | ২৮ ডিসেম্বর ২০২৪ ২১ : ৪৬Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বড়দিনের পর বর্ষবরণের রাতেও কড়া নিরাপত্তার চাদরে মোড়া থাকছে শহর কলকাতা। শনিবার কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা সাংবাদিক বৈঠক করেন সেখান থেকে তিনি গোটা বিষয়টি স্পষ্ট করে দেন। তিনি বলেন, অন্য বছরের মতো বর্ষবরণের রাতে পার্ক স্ট্রিটে বিশেষ পুলিশের ব্যবস্থা করা হয়েছে। মোট ৪৫০০ পুলিশ থাকবে শহরজুড়ে।

 

 মা ফ্লাইওভারে রাতে দুটো নাগাদ টু হুইলার চলতে পারবে তবে স্পিড মেনে চালাতে হবে। সেদিনের ভিড়ের কথা মাথায় রেখেই এই ছাড় দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বড়দিনের দিন কোনও সমস্যা হয়নি। সাধারণ মানুষের কাছ থেকে কোনও অভিযোগ আসেনি। ফলে বর্ষবরণেও একইভাবে কাজ করা হবে। কলকাতার পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক, বউবাজার এলাকার পানশালায় থাকছে কড়া নজর।

 

বাংলাদেশের পরিস্থিতির আবহে মার্কুইজ স্ট্রিটেও নজরদারি চালানো হচ্ছে। বিশেষত মার্কুইজ স্ট্রিটের হোটেলগুলিতে বাড়তি নজর থাকছে লালবাজারের। শহরের প্রতিটি থানা ও ট্রাফিক পুলিশকে নাকা তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে। পার্ক স্ট্রিটে এবার বাড়ানো হয়েছে সিসি ক্যামেরার সংখ্যা। ওয়াচ টাওয়ার থেকে নজরদারি নিশ্ছিদ্র করার নির্দেশ দেওয়া হয়েছে ।

 

কলকাতা পুলিশের স্পেশাল ফোর্স মোতায়েন করা হচ্ছে। বর্ষবরণের রাতে কলকাতায় কারা আনাগোনা করছেন কন্ট্রোল রুম থেকে তার তদারকি করবেন পুলিশের উচ্চপদস্থ অফিসাররা। পার্ক স্ট্রিটকে বেশ কয়েকটি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের দায়িত্বে থাকছেন একজন করে ডিসি। প্রতিটি জোনে ডিসি-র নেতৃত্বে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ থাকবে। কলকাতা পুলিশের উইনার্স টিম মিলেনিয়াম পার্ক, ভিক্টোরিয়া ও ময়দানে টহল দেবে বলেও জানা গিয়েছে।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া