সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

woman prisoners gets new facility from 1st january 2025

দেশ | মহিলা কয়েদিদের জন্য বিশেষ পদক্ষেপ নিল এই রাজ্যের সরকার, পরিষেবা চালু নতুন বছর থেকেই 

Rajat Bose | ২৮ ডিসেম্বর ২০২৪ ২০ : ২৫Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ সামনেই নতুন বছর। আর তিন দিন পর ২০২৫ শুরু হতে চলেছে। আর এই নতুন বছরের শুরু থেকেই রাজ্যের মহিলা কয়েদিদের জন্য শ্যাম্পু, রোম তোলার ক্রিম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশ সরকার। কারা দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে। এই রাজ্যের মহিলা জেল বন্দিদের প্রথম এই ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। 


মধ্যপ্রদেশ কারা দপ্তর সূত্রে জানা গেছে, মহিলা কয়েদিরা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলতে পারেন, সেই কারণে এই সিদ্ধান্ত। নতুন বছর থেকে প্রতি সপ্তাহে এক বার করে শ্যাম্পু পাবেন মহিলা বন্দিরা। প্রতি মাসে এক বার করে রোম তোলার ক্রিম দেওয়া হবে। মহিলা বন্দিদের খাবারের প্রতিও বিশেষ নজর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন বছর থেকে মহিলা কয়েদিদের খাবারের সঙ্গে থাকবে স্যালাড। দুধ, চা, ডাল এবং তেলের দৈনিক বরাদ্দও বৃদ্ধি করা হয়েছে।


যদিও মাস তিনেক আগেই এই নিয়ম চালু হওয়ার কথা ছিল। ২ অক্টোবর গান্ধীজয়ন্তী থেকে মহিলা কয়েদিদের এই ব্যবস্থা চালু করার পরিকল্পনা ছিল। কিন্তু বিভিন্ন কারণে তা পিছিয়ে যায়। এবার নতুন বছরের শুরু থেকেই এই পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


পাশাপাশি জেলগুলিতে আবাসিকদের ভিড় কীভাবে কমানো যায়, তা নিয়েও পরিকল্পনা করছে মধ্যপ্রদেশ কারা দপ্তর। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, এই মুহূর্তে মধ্যপ্রদেশের জেলগুলিতে ৪৩ হাজার কয়েদি রয়েছেন। কিন্তু ৩৬ হাজার বন্দিকে রাখার মতো বন্দোবস্ত রয়েছে। তার মধ্যে ১৯০০ জন মহিলা কয়েদি। অতিরিক্ত কয়েদিদের চাপ সামাল দিতে পরিকল্পনা করছে মধ্যপ্রদেশ কারা দপ্তর। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া