সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বরফ পড়ার ঠেলায় ব্যাহত জনজীবন, পড়েছে হাড়কাঁপানো ঠাণ্ডা, তুষারপাতে কাবু শ্রীনগর

Kaushik Roy | ২৮ ডিসেম্বর ২০২৪ ১৯ : ৫৮Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক:  ব্যাপক তুষারপাতের কারণে কাশ্মীরে একপ্রকার বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন। উপত্যকার বেশিরভাগ এলাকায় তুষারপাত হওয়ার ফলে ব্যাহত বিমান এবং রেল পরিষেবাও। বন্ধ রাখা হয়েছে শ্রীনগর-জম্মু জাতীয় সড়কও। শুক্রবার থেকে বরফ পড়া শুরু হওয়ার পর কাশ্মীরের বিভিন্ন জায়গায় হালকা থেকে ভারী তুষারপাতের দেখা মিলেছে। শ্রীনগর শহর এবং উপত্যকার সমতল এলাকাগুলি সাক্ষী থেকেছে মরশুমের প্রথম তুষারপাতের। দক্ষিণ কাশ্মীরে ভারী থেকে অতি ভারী তুষারপাতের দেখা মিলেছে। মধ্য কাশ্মীরে মাঝারি এবং উত্তর কাশ্মীরের সমতল এলাকায় হালকা থেকে মাঝারি তুষারপাতের দেখা মিলেছে।

 

শ্রীনগর বিমানবন্দরের সমস্ত ফ্লাইট শনিবার বাতিল করা হয়েছে। শ্রীনগর বিমানবন্দরের তরফে সোশ্যাল মিডিয়া বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘খারাপ আবহাওয়ার কারণে শ্রীনগর বিমানবন্দরের সমস্ত বিমান বাতিল করা হয়েছে। অসুবিধার জন্য আমরা দুঃখিত’। তুষারপাতের কারণে বন্ধ রাখা হয়েছে শ্রীনগর-জম্মু জাতীয় সড়কও। নেভিউগ টানেলের কাছে ভারী তুষারপাতের কারণে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা। ইতিমধ্যেই কর্মীরা রাস্তা পরিষ্কার করার কাজে লেগে পড়েছেন।

 

 

আবহাওয়া এবং রাস্তা পরিষ্কার না হওয়া পর্যন্ত সাধারণ মানুষকে ভ্রমণ এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। বানিহাল-বারামুল্লা রুটে ট্রেন পরিষেবাও স্থগিত রাখা হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনে বরফ0 জমে যাওয়ায় ট্রেন চালু করতে সমস্যা হচ্ছে। বরফ সরানোর কাজ চলছে, আবহাওয়া স্বাভাবিক পরিষেবা ফের চালু হবে। বরফ পড়ে খারাপ আবহাওয়ার কারণে একাধিক জায়গায় ব্যাহত হয়েছে বিদ্যুৎ পরিষেবা। পরিস্থিতির দিকে নজর রেখেছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া