সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

CBI recovered huge amount of money from the house of an ED official in Shimla gnr

দেশ | বাঘের ঘরেই ঘোগের বাসা! ইডির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল সিবিআই?

AD | ২৮ ডিসেম্বর ২০২৪ ১৯ : ৪২Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: এক এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আধিকারিকের বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার করল সিবিআই। টাকা উদ্ধারের পর থেকেই পলাতক ওই আধিকারিক। তাঁর ভাইকে গ্রেফতার করা হয়েছে। সিবিআই ওই আধিকারিকের বাড়ি থেকে ১ কোটি ১৪ লক্ষ টাকা উদ্ধার করেছে।

সিবিআই সূত্রে খবর, অভিযুক্ত ওই ইডি আধিকারিকের নাম বিশাল দীপ। তিনি ইডির সহকারী ডিরেক্টর। তাঁর ভাই দিল্লির একটি ব্যাঙ্কের ম্যানেজার ছিলেন। ঘটনাটি ঘটেছে হিমাচলপ্রদেশের শিমলায়। সেখানেই বাস করতেন অভিযুক্ত ইডি অফিসার। এক সিবিআই আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত ইডি কর্তার হেফাজত থেকে মোট ১ কোটি ১০ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। মঙ্গলবার প্রথম দফার তল্লাশিতে পাওয়া গিয়েছিল ৫৪ লক্ষ টাকা। ঘুষ হিসাবে যা তিনি নিয়েছিলেন বলে দাবি। ওই দিনই তাঁর ভাইকে হেফাজতে নেয় সিবিআই। একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়। গত বৃহস্পিতবার শিমলার স্ট্রবেরি হিলসের রানি ভিলায় ইডি কর্তার বাড়িতে হানা দিয়ে এর পর আরও ৫৬ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

সিবিআইয়ের চণ্ডীগড়ের দফতরে সম্প্রতি দুর্নীতি প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল। তার ভিত্তিতে তদন্ত শুরু করেই অভিযুক্তের বাড়িতে পৌঁছন কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ওই ইডি কর্তা এবং তাঁর ভাই আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে তিন বছর আগের একটি মামলায় অভিযুক্ত। তাঁদের দু’জনের বিরুদ্ধেই ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। সেই তদন্তের সূত্রেই শিমলায় ইডি কর্তার বাড়িতে গিয়েছিলেন গোয়েন্দারা। কয়েকমাস আগেও এক সিবিআই আধিকারিককে ২০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অপরাধে গ্রেপ্তার করেছিল সিবিআই। ওই সহকারী ডিরেক্টরের বিরুদ্ধে মুম্বইয়ের এক ব্যবসায়ীকে হুমকি দিয়ে টাকা আদায় করার অভিযোগ ছিল। 

ইডি সূত্র খবর, বিশাল অর্থমন্ত্রকের অন্তর্গত পরোক্ষ কর পর্ষদ এবং কাস্টমসের অফিসার। গত নভেম্বর মাসে ইডির শিমলা দপ্তরে তাঁকে নিয়োগ করা হয়েছিল। একটি মামলার তদন্তও করছিলেন তিনি। সেই মামলায় অভিযুক্তই সিবিআইয়ের কাছে বিশালের নামে অভিযোগ করেন। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া